নিজস্ব প্রতিবেদন ০৪ মে ২০২৫ ১২:৪৭ পি.এম
ছবি: সংগৃহীত
কার্লো আনচেলত্তি থাকছেন না রিয়াল মাদ্রিদের কোচের পদে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আপাতত এটা নিশ্চিত হয়েই আছে। রিয়াল মাদ্রিদও এখন রয়েছে নতুন কোচের খোঁজে। লস ব্লাঙ্কোসদের পরের কোচ নিয়ে চলছে নানা আলোচনা। আর তাতে এবার যুক্ত হয়েছে এমন এক নাম, যা রীতিমত বিস্ময় জাগানিয়া।
শুরু থেকেই রিয়ালদের পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা গিয়েছিল বায়ার লেভারকুসেনের জাবি আলোনসোর নাম। রিয়ালের হয়ে খেলেছিলেন, দলটির হয়ে সবরকমের সাফল্যই পেয়েছিলেন। এছাড়া স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাও আছে জাবি আলোনসোর। কোচ হিসেবে বায়ার লেভারকুসেনকে নিইয়ে গেছেন অন্য এক উচ্চতায়।
একাধিক স্প্যানিশ গণমাধ্যমও নিশ্চিত করেছিল, জাবি আলোনসোই আসছেন রিয়াল মাদ্রিদের ডাগআউটে। কিন্তু নাটকীয়তার অঙ্কে যুক্ত হয়েছে নতুন এক নামও। কার্লো আনচেলত্তির পর রিয়াল মাদ্রিদের ভাবনায় আছেন আরও এক ইতালিয়ান কোচ। তিনি একেবারেই অপরিচিত নন। বরং ইতালিয়ান লিগে বেশ পরীক্ষিত নাম। জুভেন্টাসের সাবেক কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দিকেই নজর রিয়াল মাদ্রিদের।

কোচ হিসেবে অ্যালেগ্রি বেশ পরিপক্ব। তার অধীনে থেকেই জুভেন্টাস ইতালিয়ান লিগে একক আধিপত্য বিস্তার করেছিল। ৫৭ বছর বয়েসী অ্যালেগ্রি ৬ বার ইতালিয়ান সিরিআ জিতিয়েছেন জুভেন্টাসকে। আছে অন্যান্য ঘরোপা শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দলকে তুলেছিলেন। তবে ২০১৫ সালে বার্সেলোনা এবং ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয় তার দলকে।
মূলত দল পরিচালনায় অ্যালেগ্রির অভিজ্ঞতার কারণেই তাকে বিবেচনায় রাখা হচ্ছে বলে জানিয়েছে স্পেনের একাধিক গণমাধ্যম। তাদের ভাষ্য, ড্রেসিংরুমে একাধিক বড় তারকার উপস্থিতি সামাল দেয়ার অভিজ্ঞতা আছে অ্যালেগ্রির। এছাড়া রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও নাকি জাবি আলোনসোর অভিজ্ঞতা কম থাকাকে মূল্যায়ন করছেন।
সেদিক থেকে অ্যালেগ্রি অনেকটাই এগিয়ে থাকবেন রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে সেটা প্রায় অনায়াসে বলা চলে। যদিও এখন পর্যন্ত এই গুঞ্জন খুব শক্ত হয়ে ওঠেনি। এছাড়া রিয়াল মাদ্রিদ সত্যিকার অর্থেই পূর্ণকালীন কোচ নিয়োগের পথে হাঁটবে কি না, তা নিয়েও আছে প্রশ্ন।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের