নিজস্ব প্রতিবেদন ০৭ নভেম্বার ২০২৪ ০৮:০৯ পি.এম
ছবি: সংগৃহীত
চলতি নভেম্বরেই নেশন্স লিগের দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। তবে টানা দ্বিতীয় দফায় অধিনায়ক কিলিয়ান এমবাপেকেই ছাড়াই দিদিয়ের দেশম ফরাসিদের স্কোয়াড ঘোষণা করেছে। এ নিয়ে কথা বললেও, ঠিক কী কারণে এমবাপে জাতীয় দলের বাইরে রয়েছেন সেটি বলেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে বাজে ফর্মের প্রভাব থাকতে পারে দেশমের এমন সিদ্ধান্তে।
উয়েফা নেশন্স লিগে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য ফ্রান্স আজ (বৃহস্পতিবার) দল ঘোষণা করেছে। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গোলরক্ষক লুকাস শেভালিয়ের। এ ছাড়া মাঝের বিরতির পর ফরাসি স্কোয়াডে ফিরেছেন মিডফিল্ডার আন্দ্রে র্যাবিয়ট। তবে আলোচনার কেন্দ্রে এমাবাপের অনুপস্থিতি!
দল ঘোষণার পর কথা বলেছেন ফ্রান্স কোচ দেশম। এ সময় এমবাপের না থাকা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমবাপের সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে এবং আমি তাকে এবারও বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে দুটি বিষয় স্পষ্ট করছি– এমবাপে জাতীয় দলে খেলতে চায় এবং তাকে বাইরে রাখার বিষয়ে ভিন্ন কোনো ইস্যু নেই।’
নেশন্স লিগের ম্যাচে আগামী ১৫ নভেম্বর ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় স্তাদে দ্য ফ্রান্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১৮ নভেম্বর একই সময়ে ইতালির মাঠ সান সিরোয় স্বাগতিকদের মোকাবিলা করবে ফ্রান্স। এখন পর্যন্ত নেশন্স লিগে ৪ ম্যাচে ৩ জয় ও এক হার নিয়ে পয়েন্ট টেবিলের ফরাসিরা দুইয়ে আছে। তাদের চেয়ে এক পয়েন্ট (১০) বেশি নিয়ে শীর্ষে ইতালি।
প্রসঙ্গত, ২৫ বছর বয়সী ফরাসি অধিনায়ক এমবাপে চলতি মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে। তবে সেখানে ধারাবাহিক ফর্ম দেখাতে না পারা নিয়ে তার অস্বস্তি রয়েছে। বিশেষত এল-ক্লাসিকোয় বার্সেলোনা এবং চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে রিয়ালের হারের ম্যাচে তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। এর আগে নেশন্স লিগের সর্বশেষ রাউন্ডেও তাকে দলে রাখেননি দেশম, যদিও সেই সময় তিনি বিশ্রামের যুক্তি দেখিয়েছিলেন।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের