বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

কোহলি-গেইলদের বিশ্বরেকর্ড ভাঙলেন ‘অচেনা’ ফারহান

নিজস্ব প্রতিবেদন ১৫ এপ্রিল ২০২৫ ০৩:১১ এ.এম

কোহলি-গেইলদের বিশ্বরেকর্ড ভাঙলেন ‘অচেনা’ ফারহান ছবি: সংগৃহীত

ক্রিকেটের খুব নিয়মিত দর্শক না হলে সাহিবজাদা ফারহান নামের সঙ্গে পরিচিত থাকার কথা নয়। পাকিস্তানের হয়ে খেলেছেন কেবল টি-টোয়েন্টি ফরম্যাটে। সেটাও ক্যারিয়ারের ৬ বছরে মোট ৯টি। নিজ দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজ লিগেও ডাক পড়েনি। এমনকি বিপিএলেও কখনো দেখা যায়নি তাকে। দেশের হয়ে ৯ ম্যাচের ক্যারিয়ারে ডাবল ফিগারে যেতে পেরেছেন কেবল ২ বার। 

কিছুটা অখ্যাত আর অচেনা হয়েই বলতে গেলে ক্যারিয়ারের অনেকটা সময় পার করে ফেলেছেন সাহিবজাদা ফারহান। এমনকি গতকাল রাতে টি-টোয়েন্টির নতুন বিশ্বরেকর্ড গড়লেও তার নামটা রয়ে গেছে আড়ালেই। আইপিএলের ডামাডোলের মাঝে অনেকের কাছেই অজানা রয়ে গেছে টি-টোয়েন্টির ইতিহাস বদলে দেয়া সেঞ্চুরি। 

গতকাল পিএসএলের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৫২ বলে ১০৬ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের সাহিবজাদা ফারহান। পেশোয়ারের বিপক্ষে ইসলামাবাদের জয়ের ভিত গড়ে দিয়েছে তার ওই একটা ইনিংসই। 

তবে তারচে বড় কথা, এই সেঞ্চুরি দিয়েই সবচেয়ে কম ইনিংসে টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির কীর্তি স্পর্শ করে ফেলেছেন সাহিবজাদা ফারহান। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ৪ সেঞ্চুরির রেকর্ড রয়েছে। সেই রেকর্ডে নাম আছে মোট ৫ জনের। আর তাদের মধ্যে ফারহানই সবচেয়ে কম (৯ ইনিংস) সময়ে স্পর্শ করেছেন এই মাইলফলক। 

টি-টোয়েন্টিতে এক বছরে ৪ সেঞ্চুরির জন্য মোট ইনিংস সংখ্যা 

০৯ ইনিংস - সাহিবজাদা ফারহান (পাকিস্তান) 
১৬ ইনিংস - জশ বাটলার (ইংল্যান্ড) 
২২ ইনিংস - শুভমান গিল (ভারত) 
২৫ ইনিংস - বিরাট কোহলি (ভারত) 
৩০ ইনিংস - ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) 

এক ক্যালেন্ডার বছরে ৪ সেঞ্চুরি করা প্রথম পাকিস্তানি সাহিবজাদা ফারহান। চলতি বছরে দেশটির ন্যাশনাল টি-২০ কাপে পেয়েছেন ৩ সেঞ্চুরি। পেশোয়ার অঞ্চলের হয়ে খেলার সময় লাহোরের বিপক্ষে ১১৪ রানের ইনিংস দিয়ে রেকর্ডের পথে যাত্রা শুরু করেন ফারহান। এরপর কোয়েটার বিপক্ষে করেছেন ১৬২ রান। অ্যাবোটাবাদের বিপক্ষে খেলেছেন ১৪৮ রানের ইনিংস। 

আর এই তিন ইনিংস ফারহান খেলেছেন মোটে ৯ দিনের মাঝে। পিএসএলে প্রথম ম্যাচে উইলো হাতে কিছু করে দেখাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচেই খেলে ফেলেন ১০৬ রানের ইনিংস। তাতেই বিশ্বরেকর্ডেও তুলেছেন নিজের নামটা।

এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরি (টি-টোয়েন্টি) 

৪ - ক্রিস গেইল (২০১১) 
৪ - বিরাট কোহলি (২০১৬) 
৪ - জশ বাটলার (২০২২) 
৪ - শুভমান গিল (২০২৩) 
৪ - সাহিবজাদা ফারহান (২০২৫) 

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের