নিজস্ব প্রতিবেদন ১৯ অক্টোবার ২০২৪ ০৫:১৬ এ.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের টেস্ট স্কোয়াড থেকে সাকিব আল হাসানকে বাদ দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভক্তদের মনোভাব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দল থেকে বাদ পড়ায় সাকিব ভক্তরা ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সামনে সাকিব সমর্থকরা জড়ো হয়ে তাকে দলে ফিরিয়ে আনার দাবি জানায়।
গতকালই সাকিবকে নিয়ে নানা নাটকীয়তা দেখা যায়, যখন তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে দুবাইয়ে নিরাপত্তাজনিত কারণে ফিরে আসেননি। এর আগে বিসিবি তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডে রেখেছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে সাকিবকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা আসে। মিরপুর টেস্টে তার খেলার প্রত্যাশা ছিল, যা হতে পারছে না। ফলে ভারতের বিপক্ষে কানপুরে খেলা সাকিবের শেষ টেস্ট হিসেবে ধরা হচ্ছে।
দুপুর ৩টার দিকে সাকিব ভক্তরা মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেটে জড়ো হয়ে সাকিবকে মাঠে ফেরানোর দাবিতে স্লোগান দেয়। তাদের দাবি, সাকিবকে তার ইচ্ছা অনুযায়ী মিরপুরে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়া হোক। তারা বিসিবির কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আন্দোলনকারীরা বলেছে, ‘আমরা সাকিবকে ভালোবাসি এবং তার বিদায় টেস্ট মাঠেই দেখতে চাই। যারা সাকিবের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তারা যেন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেন। যদি সাকিব অপরাধী হন, তবে আইনই তা প্রমাণ করবে।’
এর আগে সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের একটি অংশও বিসিবির কাছে স্মারকলিপি জমা দিয়েছিল। তারা দাবি জানিয়েছিল, সাকিবকে বাদ না দিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট চলাকালে কঠোর কর্মসূচি পালন করা হবে। পরে সাকিবের বদলে স্কোয়াডে স্পিনার হাসান মুরাদকে অন্তর্ভুক্ত করা হয়।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের