বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা

নিজস্ব প্রতিবেদন ১৮ সেপ্টেম্বার ২০২৫ ০৭:০৬ পি.এম

সংগৃহীত সংগৃহীত

এশিয়া কাপ ১৭তম আসরের সুপার ফোরে উঠল বাংলাদেশ ক্রিকেট দল। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকার ৬ উইকেটে জয়ে সুপার ফোর নিশ্চিত হয় টাইগারদের। 

৩ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে নাম লেখায় শ্রীলংকা। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হওয়ায় সুপার ফোরের টিকিট পায় বাংলাদেশ। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে এশিয়া কাপ শেষ করল আফগানিস্তান। 

সুপার ফোরে ২০ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে, ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দ্রুত রান তুলতে থাকেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতাল। ২ ওভারে ২৬ রান যোগ করেন তারা। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা খায় আফগানিস্তান। গুরবাজ ২টি চারে ৮ বলে ১৪ এবং তিন নম্বরে নামা করিম জানাত ১ রানে পেসার নুয়ান থুসারার বলে আউট হন। 

ভাল শুরু করেও পাওয়ার প্লেতে সাজঘরে ফিরেন ১৪ বলে ১৮ রান করা আতাল। এরপর মাঝের ওভারে ১৫ রানে ৩ উইকেট হারালে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় আফগানিস্তানের। ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় আফগানরা। এসময় দারউইশ রাসুলি ৯, আজমতুল্লাহ ওমারজাই ৬ ও ইব্রাহিম জাদরান ২৪ রানে আউট হন। 

সপ্তম উইকেটে ৩০ বলে ৩৫ রানের জুটিতে আফগানিস্তানের রান ১শ পার করেন মোহাম্মদ নবি ও অধিনায়ক রশিদ খান। ২টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ২৪ রান করা রশিদকে শিকার করে জুটি ভাঙ্গেন থুসারা। 

১৮তম ওভারের প্রথম ডেলিভারিতে রশিদ ফেরার পরের পাঁচ বল থেকে ৬ রান পায় আফগানিস্তান। ১৯তম ওভারে নবির ৩টি চারে ১৭ রান ওঠে। 

স্পিনার দুনিথ ওয়েলালাগের শেষ ওভার থেকে পাঁচটি ছক্কায় ৩২ রান তুলেন নবি। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

ইনিংসের শেষ বলে রান আউটের আগে ৩টি চার ও ৬টি ছক্কায় ২২ বলে ৬০ রান করেন নবি। মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অন্যপ্রান্তে ৬ রানে অপরাজিত থাকেন নূর আহমাদ। শ্রীলংকার থুসারা ১৮ রানে ৪ উইকেট নেন। 

জবাবে ৪৭ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৩৬ বলে ৪৫ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। ব্যক্তিগত ২৮ রানে কুশল পেরেরা থামলে ব্রেক-থ্রু পায় আফগানিস্তান। পাঁচ নম্বরে নামা চারিথ আসালঙ্কাকে ১৭ রানে শিকার করে লড়াইয়ে ফিরে আফগানরা। 

কিন্তু পঞ্চম উইকেটে ২৩ বলে বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ বল বাকী থাকতে শ্রীলংকার জয় নিশ্চিত করেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। 

১০টি চারে কুশল মেন্ডিস ৫২ বলে অপরাজিত ৭৪ এবং ২টি ছক্কায় ১৩ বলে ২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন কামিন্দু।

আফগানিস্তানের মুজিব-ওমারজাই-নবি ও নূর ১টি করে উইকেট নেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের