নিজস্ব প্রতিবেদন ০১ অক্টোবার ২০২৪ ০৭:৪২ এ.এম
ছবি: সংগৃহীত
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এটিপি) অনুসারে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকার। এর মধ্যে গেল কয়েক মাসে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট অস্থিরতা ও নিরাপত্তার শঙ্কায় এই সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দাঁড়িয়েছিল। তবে শঙ্কা উড়ে গেছে। টাইগারদের বিপক্ষে সাদা পোশাকে খেলতে আসছে প্রোটিয়ারা। নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে আসন্ন এই সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে প্রোটিয়ারা।
চলতি মাসেই দেশের নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় এসেছিল চার সদস্যের পর্যবেক্ষক দল। এই দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ক্রিকেট অপারেশনস ম্যানেজার, দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। তারা ঢাকায় ও চট্টগ্রাম ভেন্যু সফর করে এবং নিরাপত্তাব্যবস্থা দেখে যায়। আর তারা দেশে ফেরার পরই চূড়ান্ত হয়েছে প্রোটিয়াদের বাংলাদেশ সফরসূচি।
গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। ১৯ দিনের সফরে দুটি টেস্ট খেলবে দলটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। সিরিজে শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজ শেষে ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে প্রোটিয়ারা।
এদিকে সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সফরের জন্য টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সেখানে এক বছরের পর টেস্টের দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুস্বামী। শুধু তাই নয়, দলে রয়েছে আরও অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ ও ড্যান পিট।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলে থাকা ম্যাথু ব্রিটজকেও রাখা হয়েছে এই সিরিজে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামলে সাদা পোশাকে আন্তর্জাতিক অভিষেক হবে তার। পাশাপাশি দলের শক্তিশালী পেস ইউনিটকে বিশ্রামে পাঠিয়েছে তারা। শুধু দলে রাখা হয়েছে কাগিসো রাবাদাকে।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুন্ডার, সেনুরান মুখুস্বামী, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের