নিজস্ব প্রতিবেদন ১৪ সেপ্টেম্বার ২০২৫ ০৬:১৯ পি.এম
ছবি: সংগৃহীত
নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুশীলা কারকি। আজ রোববার সিংহ দরবারে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে সকালে তিনি লাইন চৌরের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সই করেন।
নেপালি দৈনিক হিমালয়ান টাইমস-এর খবরে জানা গেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জেন-জি আন্দোলনে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি সহায়তা দেওয়া হবে এবং নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনে আহত ১৩৪ জন বিক্ষোভকারী ও ৫৭ জন পুলিশ সদস্যের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়কে আন্দোলনে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি হিসেবে এখন পর্যন্ত আন্দোলনে নিহতের সংখ্যা ৭২ জন—এর মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন বন্দী ও ৩ জন পুলিশ।
এদিকে নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছে সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে। গত শুক্রবার সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কারকির সুপারিশে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেন। যদিও সংসদ ভাঙা ছিল জেন-জি প্রজন্মের আন্দোলনকারীদের অন্যতম দাবি, রাজনৈতিক দলগুলো বলছে এটি সংবিধানবিরোধী এবং আদালতের রায়ের পরিপন্থী। আটটি দল এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে।
প্রেসিডেন্ট পৌডেল অবশ্য সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে নির্ধারিত নির্বাচনের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। তাঁর ভাষায়, “সংবিধান টিকে আছে, সংসদীয় ব্যবস্থা বহাল আছে, আর ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রও অটুট রয়েছে।”
৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি দুর্নীতিবিরোধী ভাবমূর্তির জন্য পরিচিত। জেন-জি প্রজন্মের ছাত্রনেতারাও তাঁর নেতৃত্বে আস্থা প্রকাশ করেছে। তবে তাঁর সামনে চ্যালেঞ্জও কম নয়—ভাঙা সংসদ ভবন ও সরকারি স্থাপনা পুনর্গঠন, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, তরুণ প্রজন্মকে পরিবর্তনের আশ্বাস দেওয়া এবং সহিংসতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা—সবকিছুই এখন তাঁর কাঁধে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না