নিজস্ব প্রতিবেদন ১২ সেপ্টেম্বার ২০২৫ ০৫:২৫ পি.এম
ছবি: সংগৃহীত
নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রাজধানী কাঠমান্ডুর সরকারি বাসভবন ‘শীতল নিবাসে’ তাকে শপথ পড়ান।
কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, নতুন এই সরকারকে আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের আলোচনার পরই সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত হয়।
নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। তার নেতৃত্বে ছোট আকারের একটি মন্ত্রিসভা গঠন হবে এবং শপথের রাতেই প্রথম বৈঠক বসবে। জানা গেছে, ওই বৈঠকে কেন্দ্রীয় ও প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব তোলা হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালের জেন-জেনারেশন বিক্ষোভে নামে। গত সোমবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হন। এরপর আন্দোলন তীব্র আকার ধারণ করে। মঙ্গলবার বিক্ষোভকারীদের চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। সেদিনই বিক্ষুব্ধরা সাবেক দুই প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীর বাড়িতে হামলা চালায় এবং রাস্তায় অর্থমন্ত্রীকে মারধরের ঘটনাও ঘটে।
সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি ছিলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে তার কড়া অবস্থানের কারণে তরুণ প্রজন্মের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়।
ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সুশীলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, নেপালের উন্নয়নে ভারত সবসময় সহায়তা করেছে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না