নিজস্ব প্রতিবেদন ১১ সেপ্টেম্বার ২০২৫ ১২:২১ পি.এম
ছবি: সংগৃহীত
নোয়াখালী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলামের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্ব্যবহার এবং বাংলোতে বসে নেশাপান করার অভিযোগে অবিলম্বে প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মানবন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালি ইউনিট।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নোয়াখালি প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আমরা নোয়াখালীর সাধারণ জনগণ, মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, নোয়াখালী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিতভাবে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে সরকারি অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত
করেছেন।
এছাড়াও, তিনি অফিসের দায়িত্বকালীন সময়ে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং তাদের চরমভাবে লাঞ্ছিত করেছেন। তার বিরুদ্ধে বাংলোতে বসে নিয়মিতভাবে নেশাপান করারও গুরুতর অভিযোগ উঠেছে, যা একজন সরকারি কর্মকর্তার জন্য চরম অনৈতিক ও অগ্রহণযোগ্য আচরণ।
এই ধরনের কর্মকাণ্ডে শুধু সরকারি অর্থ ও সম্পদের অপচয়ই হচ্ছে না, বরং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণ অবমাননার শিকার হচ্ছেন।
আমরা অবিলম্বে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং নোয়াখালী থেকে অবিলম্বে তাকে প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।
দাবিসমূহ :
১. মোঃ সাইফুল ইসলামকে নোয়াখালী জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্ব্যবহার এবং বাংলোতে নেশাপান করার অভিযোগে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৩. মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা