বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

তীব্র হচ্ছে ইন্দোনেশিয়ার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন ০২ সেপ্টেম্বার ২০২৫ ০৭:০৩ পি.এম

১ ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় সরকারি ব্যয় ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলন এবার শিক্ষাঙ্গনে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির গুরুত্বপূর্ণ শহর বানদুংয়ের দুটি বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। শিক্ষার্থী সংগঠন ও কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা জানিয়েছেন, ইসলামিক ইউনিভার্সিটি অব বানদুং (ইউএনআইএসবিএ) এবং নিকটবর্তী পাসুন্দান বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ওপর এ কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে পাসুন্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যোগা তাদিয়ালাগা রুচিয়াত বলেন, “শিক্ষাঙ্গন তো নিরাপদ ও নিরপেক্ষ থাকার কথা।”

ইউএনআইএসবিএ শিক্ষার্থী পরিষদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী ক্যাম্পাসে ঢুকে ‘নৃশংসভাবে’ হামলা চালিয়েছে। সরকারি ব্যয়ের অনিয়ম, বিশেষ করে আইনপ্রণেতাদের বাড়তি আর্থিক সুবিধা দেওয়া নিয়ে জনঅসন্তোষ থেকেই এ বিক্ষোভের সূচনা। প্রথমে রাজধানী জাকার্তায় সীমিত থাকলেও পরবর্তীতে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

সংকট আরও তীব্র হয় যখন এক পুলিশ ভ্যানের চাপায় এক ট্যাক্সিচালক নিহত হন। এরপর জাকার্তায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কয়েক লাখ মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষতি হয়। শুধু গত এক সপ্তাহেই অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশের কর্মকর্তা হেন্দ্রা রোচমাওয়ান দাবি করেন, বাহিনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেনি; বরং বাইরে আশ্রয় নেওয়া বহিরাগতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্লেষকদের মতে, ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হওয়ার আগেই এই আন্দোলন প্রেসিডেন্ট প্রাবোওর নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ ঘটনায় আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ দায়িত্বজ্ঞানহীনভাবে বিক্ষোভকারীদের দমন করছে এবং আন্দোলনকে রাষ্ট্রদ্রোহ কিংবা সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও অভিযোগগুলোর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না