নিজস্ব প্রতিবেদন ০৬ সেপ্টেম্বার ২০২৫ ১১:৩৮ এ.এম
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় চলমান আন্দোলন ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে। রাজধানী জাকার্তাসহ বড় শহরগুলোতে লাখো মানুষ রাস্তায় নেমে আসছে, সরকারি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দিচ্ছে, কোথাও কোথাও তা দাঙ্গার রূপও নিচ্ছে। আন্দোলনের ধরণ ও বিস্তার দেখে অনেকেই প্রশ্ন তুলছেন—ইন্দোনেশিয়ার তরুণরা কি বাংলাদেশের সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান থেকে অনুপ্রাণিত?
বিক্ষোভের সূত্রপাত সংসদ সদস্যদের জন্য ঘোষিত অতিরিক্ত বাড়িভাড়ার ভাতা থেকে। তথ্য ফাঁস হওয়ার পর জানা যায়, একজন এমপি মাসে ৫০ মিলিয়ন রুপিয়া (প্রায় তিন হাজার ডলার) পাবেন—যা একজন সাধারণ শ্রমিকের ন্যূনতম মজুরির দশ গুণেরও বেশি। এই বৈষম্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে মানুষ। শিক্ষার্থী, শ্রমিক, ট্যাক্সিচালক থেকে ছোট ব্যবসায়ী—সবাই রাস্তায় নামে।
খুব দ্রুত আন্দোলনের চরিত্র বদলে যায়। অর্থনৈতিক ক্ষোভের সঙ্গে যুক্ত হয় দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ—দুর্নীতি, বেকারত্ব, পুলিশি নিপীড়ন ও রাজনৈতিক অদক্ষতা। আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে।
২৮ আগস্ট ২১ বছর বয়সী খাবার ডেলিভারি কর্মী আফ্ফান কুরনিয়াওয়ান পুলিশের গাড়িচাপায় নিহত হন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, ব্রিমব নামের বিশেষ বাহিনীর গাড়িটি ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ বহুগুণে বেড়ে যায়। পুলিশের বিরুদ্ধে ঘৃণা আন্দোলনকে আবেগময় ও দীর্ঘস্থায়ী রূপ দেয়।
এই বিক্ষোভের অন্যতম বৈশিষ্ট্য হলো নেতৃত্বহীনতা। কোনো বড় রাজনৈতিক দল বা ব্যক্তিত্বের উপস্থিতি নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসভিত্তিক সমাবেশ করছে, শ্রমিক সংগঠন নিজেদের মতো মিছিল করছে, নাগরিক সমাজ আলাদা কর্মসূচি দিচ্ছে—কিন্তু সবই বাঁধা আছে সোশ্যাল মিডিয়ার সুতায়।
ফেসবুক, এক্স, টিকটক, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে কর্মসূচি ছড়িয়ে পড়ছে। অনেকটা বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মতোই, যেখানে ছত্রভঙ্গ নেতৃত্ব থাকলেও তরুণদের অনলাইন সমন্বয় আন্দোলনের প্রাণ হয়ে উঠেছিল।
বাংলাদেশের আন্দোলন ছিল যুব-নেতৃত্বাধীন, স্বতঃস্ফূর্ত ও নেতৃত্বহীন—যেখানে শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ একাত্ম হয়েছিল। দমননীতিকে ব্যর্থ করে সরাসরি শাসক পরিবর্তনও ঘটে।
ইন্দোনেশিয়ার আন্দোলনেও সেই সাদৃশ্য স্পষ্ট। তরুণ প্রজন্মই চালিকাশক্তি, শ্রমজীবী মানুষও সক্রিয়। পুলিশের সহিংসতা জনরোষ বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অভিজ্ঞতা ইন্দোনেশিয়ার তরুণদের শিখিয়েছে—স্বতঃস্ফূর্ত জনআন্দোলন রাষ্ট্রক্ষমতাকে কাঁপিয়ে দিতে সক্ষম। তবে এখানকার আন্দোলন এখনো সরাসরি সরকার পতনের দিকে নয়, বরং সংস্কার দাবি ঘিরেই এগোচ্ছে।
প্রেসিডেন্ট প্রাবোও বিক্ষোভকে ‘অরাজকতার প্রচেষ্টা’ আখ্যা দিয়ে সেনা-পুলিশ মোতায়েন করেছেন। কারফিউ জারি হয়েছে বিভিন্ন স্থানে। শত শত তরুণকে গ্রেপ্তার করা হয়েছে, যা মানবাধিকার সংগঠনগুলো দমননীতি ও গণগ্রেপ্তার হিসেবে আখ্যা দিচ্ছে। আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে।
আন্দোলনকারীরা শুধু এমপিদের ভাতা বাতিল চান না। তারা পুলিশের জবাবদিহি, দুর্নীতি দমন, রাজনৈতিক সংস্কার, শিক্ষা-স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং বেকারত্ব কমানোর দাবি তুলেছেন। “১৭+৮” নামের কাঠামোয় তারা সংস্কারের রূপরেখা প্রকাশ করেছে।
ইন্দোনেশিয়ার বর্তমান আন্দোলন নিঃসন্দেহে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের প্রতিধ্বনি বহন করছে। দুই দেশের আন্দোলনের মিল হলো—নেতৃত্বহীনতা, তরুণদের অগ্রণী ভূমিকা এবং দমননীতির বিরুদ্ধে জনঅভ্যুত্থান। পার্থক্য হলো, বাংলাদেশের আন্দোলন শাসক পরিবর্তনের মাধ্যমে ইতিহাস রচনা করেছে, কিন্তু ইন্দোনেশিয়ার তরুণরা এখনো সংস্কারকেন্দ্রিক দাবিতেই লড়াই চালাচ্ছে। তবে যদি দমননীতি অব্যাহত থাকে, তাহলে ইন্দোনেশিয়াও হয়তো তাদের নিজস্ব এক “জুলাই অভ্যুত্থান”-এর পথে হাঁটতে পারে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না