নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৫ ০৮:৫৬ এ.এম
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে বিশাল বিক্ষোভ মিছিলে রাস্তায় গণমানুষের ঢল নেমেছে। আয়োজকদের দাবি, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ।
শনিবার আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দেয় বলে আয়োজকরা জানান। তবে পুলিশ বলছে, অংশগ্রহণকারীর সংখ্যা ২০ হাজারের মতো হতে পারে।
আওতারোয়া ফর প্যালেস্টাইনের মুখপাত্র আরামা রাতা বলেন, “গাজায় চলমান সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এত বড় মিছিল আর হয়নি।”
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, খাদ্য ঘাটতির কারণে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।
শনিবারের মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা, ব্যানার বহন করেন এবং স্লোগান দেন—“গণহত্যাকে স্বাভাবিক করবেন না”, “ফিলিস্তিনের সঙ্গে একতাবদ্ধ হোন।”
আয়োজকরা অকল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করার পরিকল্পনা করেছিলেন। তবে প্রবল ঝড়ের কারণে তা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ এই মিছিল থেকে কাউকে আটক করা হয়নি।
আওতারোয়া ফর প্যালেস্টাইন চায়, নিউজিল্যান্ড সরকার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন গত আগস্টে গাজায় ইসরাইলি সামরিক অভিযানকে “ভয়াবহ” বলে আখ্যা দিয়েছিলেন। তিনি আরও জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে সরকার ভাবছে।
অন্যদিকে নিউজিল্যান্ডের জিউইশ কাউন্সিল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড, রয়টার্স
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না