বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে: নেপালের জেন-জি

নিজস্ব প্রতিবেদন ১০ সেপ্টেম্বার ২০২৫ ১১:৪৪ এ.এম

আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে: নেপালের জেন-জি ছবি: সংগৃহীত

নেপাল এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা টহল পর্যন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ ভয়াবহ রূপ নেয়। শান্তিপূর্ণ সমাবেশ থেকে তা ধীরে ধীরে অগ্নিসংযোগ ও সহিংসতায় পরিণত হয়। এর চাপ সামলাতে না পেরে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। কিন্তু পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুরুতে যেসব জেন-জি সংগঠন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, তারা সহিংসতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তাদের অভিযোগ, ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা আন্দোলন দখল করে নিয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া এই কর্মসূচি সহিংস হয়ে ওঠে, যখন পুলিশের গুলিতে বিক্ষোভকারীরা হতাহত হয়। মাত্র দু’দিনের ব্যবধানে ২০ জনেরও বেশি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে অনেকে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ক্রমশ তীব্র চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এর কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্টও পদ ছাড়েন। তবে এর পরও থামেনি আগুন-ভাঙচুর।

অনেক আন্দোলনকারী এখন শঙ্কিত, কারণ তাদের বিশ্বাস—‘আন্দোলনটি বাইরের অনুপ্রবেশকারীরা নিয়ন্ত্রণ করছে।’

জেন-জিদের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, ‘মঙ্গলবারের কর্মসূচি ছিল আমাদের আয়োজন। এর মূল লক্ষ্য ছিল জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান। আমাদের আন্দোলন অহিংস ছিল, এখনও তাই আছে এবং নাগরিক অংশগ্রহণের শান্তিপূর্ণ নীতির ওপর দাঁড়িয়ে আছে।’

তারা আরও জানায়, সাধারণ মানুষ ও রাষ্ট্রীয় সম্পত্তি সুরক্ষায় স্বেচ্ছাসেবী হিসেবে সক্রিয়ভাবে কাজ করছে তারা। ১০ সেপ্টেম্বরের পর আর কোনো কর্মসূচির পরিকল্পনা নেই বলেও জানানো হয়। প্রয়োজনে সেনা ও পুলিশকে কারফিউ কার্যকরে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

ঘোষণায় আরও বলা হয়, ‘আমাদের লক্ষ্য কখনোই মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত করা নয়, কিংবা কাউকে সুযোগ করে দেওয়া নয় যেন তারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় পরিণত করে।’

সেনাবাহিনীও বলছে, বিভিন্ন ব্যক্তি ও নৈরাজ্যবাদী গোষ্ঠী আন্দোলনে ঢুকে পড়েছে এবং তারা সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না