নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৫ ০৬:০১ পি.এম
ছবি: সংগৃহীত
রাজনৈতিক অস্থিরতা ও জেন-জি প্রজন্মের বিক্ষোভের পর নেপালে নতুন নেতৃত্বে এল অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার রাতে শপথ নিয়ে শনিবার থেকেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুশীলা কার্কি। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমও শুরু হয়েছে তার নেতৃত্বে।
নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর দেশে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরছে। কারফিউ ও নিষেধাজ্ঞা অধিকাংশ অঞ্চলে তুলে নেওয়া হলেও, কাঠমান্ডুর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ ও বিক্ষোভে এখনও নিষেধাজ্ঞা জারি আছে।
শনিবার সকালে সুশীলা কার্কি ন্যাশনাল ট্রমা সেন্টার ও সিভিল সার্ভিস হাসপাতালে যান। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিক্ষোভে আহতদের অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
এদিকে, বিক্ষোভ চলাকালে সিংহ দরবারে প্রধানমন্ত্রীর দপ্তরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মারাত্মক ক্ষতি হয়েছে। তাই নতুন প্রধানমন্ত্রীর কার্যালয় আপাতত সিংহ দরবারের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত নতুন ভবনে স্থানান্তরের কাজ চলছে। সেনাবাহিনী ও কর্মীরা পুরোনো অফিস থেকে উদ্ধার করা আসবাবপত্র ও সরঞ্জাম নতুন কার্যালয়ে নিয়ে যাচ্ছেন। তবে অগ্নিকাণ্ডের ধ্বংসাবশেষ এখনও অনেক জায়গায় রয়ে গেছে, যা পরিষ্কার করতে সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে কাঠমান্ডুতে আবার গণপরিবহন চালু হয়েছে। বাস, ট্যাক্সি ও সরকারি যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে ট্রাফিক বিভাগ। তবে সন্ধ্যা থেকে অন্যান্য জেলায় যাওয়ার অনুমতি দেওয়া হবে। যদিও কাঠমান্ডুর ছয়টি স্থানে বিক্ষোভ, অনশন, ধর্মঘট ও সমাবেশ নিষিদ্ধ রয়েছে।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নতুন অন্তর্বর্তী সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিউম্যান রাইটস এবং ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস এক যৌথ বিবৃতিতে নেপালকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বজায় রাখার তাগিদ দিয়েছে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না