নিজস্ব প্রতিবেদন ০৪ সেপ্টেম্বার ২০২৫ ০৬:০৩ পি.এম
ছবি: সংগৃহীত
নেপাল সরকার ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বন্ধ করে দিয়েছে। নিবন্ধনের জন্য সরকারের নির্ধারিত সময়সীমা শেষ হলেও এসব প্ল্যাটফর্ম তা পূরণ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকার এ ঘোষণা দেয়।
সরকারের দাবি, ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে গুজব, ঘৃণা ও সাইবার অপরাধ ছড়ানো হচ্ছে, যা সামাজিক সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশটিতে ৯০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে।
নিবন্ধনের শর্ত অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম দিতে হতো। এ শর্ত না মানলে প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছিল।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) নিবন্ধন না করা প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে কোন কোন প্ল্যাটফর্মের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, তা সরকার স্পষ্ট করেনি।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পপো লাইভ ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছে। তবে ফেসবুকসহ কিছু প্ল্যাটফর্ম নিবন্ধন করেনি।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, “আমরা নিবন্ধনের জন্য যথেষ্ট সময় দিয়েছি এবং একাধিকবার অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা তা মানেনি। তাই তাদের সেবা নেপালে বন্ধ করে দেওয়া হয়েছে।”
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না