নিজস্ব প্রতিবেদন ২১ সেপ্টেম্বার ২০২৫ ০৯:৫১ এ.এম
ছবি: সংগৃহীত
চলমান রাজনৈতিক আবহের মধ্যেই নিজের দাম্পত্য জীবনের টানাপোড়েন ও ডিভোর্স নিয়ে চলমান বিতর্কে জর্জরিত হয়ে পড়েন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান। অবশেষে সেই বিতর্ক নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।
রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রাক্তন স্ত্রীর সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে বিশদ ব্যাখ্যা দিয়েছেন ড. জাহেদ।
তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে আমাকে জড়িয়ে যেসব কথা বলেছেন এবং সেটা নিয়ে অনেকেই যেসব স্পেকুলেশন করছেন, সেসব নিয়ে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক মাধ্যমে কোনো বক্তব্য দেব না আমি। ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলার চর্চাকে আমি অরুচিকর বলে মনে করি।’
ড. জাহেদ বলেন, ‘আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে- এমন দাবি সর্বৈব মিথ্যা, যার মাধ্যমে আমার এক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে নানা মহল থেকে। ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই।’
গত ১৭ সেপ্টেম্বর স্ত্রীকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছেন জানিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘বিষয়টি সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতির কারণে নয়; দীর্ঘদিন থেকে এমন পরিস্থিতিতে ছিলাম আমরা। তার কোনো সাম্প্রতিক এবং ভবিষ্যত কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো রকম সম্পৃক্ততা নেই’।
সবশেষে তিনি স্ত্রীর মঙ্গল কামনা করে বলেন, ‘আমি আনা নাসরিনের সর্বাঙ্গীন কল্যাণ এবং সফল জীবন কামনা করছি।’
এদিকে আনা নাসরিন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘Husband’ শব্দটির একটি যথাযথ বাংলা প্রতিশব্দ প্রস্তাব করুন। যথাযথ বাংলা প্রতিশব্দ খুঁজে পেলে আমি সর্বদা ইংরেজি শব্দ এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু আমাদের প্রচলিত ভাষায় এমন শব্দ খুব কম, যা প্রকৃত সম্পর্কের মর্যাদা, সমতা ও মানবিক অর্থ বহন করে।
তিনি বলেন, কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে ‘দাম্পত্য সঙ্গী’ শব্দটিকে বিকৃত করে ‘লিভিং পার্টনার’ অর্থে প্রয়োগ করছে। নিতান্ত বাধ্য হয়ে আদালতে ‘স্বামী’ শব্দটি ব্যবহার করলেও এই শব্দটির প্রতি আমার তীব্র অশ্রদ্ধা রয়েছে। কারণ ‘স্বামী’ শব্দের আভিধানিক অর্থ— প্রভু, পতি, মনিব, অধিপতি, ভূপতি, মালিক, পরমহংস। যা নারীকে সমান মর্যাদার সঙ্গী হিসেবে নয়, বরং অধীনস্ত হিসেবে উপস্থাপন করে।
আনা নাসরিন আরও বলেন, ‘আমি বিশ্বাস করি—যে সম্পর্ক ভালোবাসা, সম্মান ও সমতার ওপর প্রতিষ্ঠিত, তার জন্য নতুন শব্দচর্চা জরুরি। ভাষা বদলালে সমাজও বদলাবে।’
সেইসঙ্গে পোস্টে তিনি দাম্পত্য, সমতা, ভাষাচর্চা ও নারীরমর্যাদা শব্দগুলোকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার