নিজস্ব প্রতিবেদন ০৩ জুন ২০২৫ ০৪:৩০ এ.এম
ছবি: সংগৃহীত
কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ইউক্রেন ও রাশিয়ার দ্বিতীয় সরাসরি শান্তি আলোচনা। সোমবার (২ জুন) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের এই মুখোমুখি আলোচনা মাত্র এক ঘণ্টার মধ্যেই শেষ হয়। তবে সংক্ষিপ্ত এই আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে সম্মতি হয়েছে দুই দেশ।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বন্দি বিনিময় সংক্রান্ত প্রস্তুতি তুরস্কের মধ্যস্থতায় দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। সোমবার ‘বুখারেস্ট নাইন’ (বি-নাইন) শীর্ষ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
গত মে মাসে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত প্রথম মুখোমুখি আলোচনার ফলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বন্দি বিনিময় সম্পন্ন হয়েছিল। সেই চুক্তির অধীনে উভয়পক্ষ এক হাজার করে যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছিল, যা দুই দেশের মধ্যে সাময়িক শান্তিচুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।
জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ইস্তাম্বুল আলোচনার ওপর, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, যদি রাশিয়া আলোচনাকে অর্থহীন কথাবার্তায় পরিণত করে, তাহলে শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্র ও জি-৭’র মতো সব পক্ষকেই রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
তিনি বলেন, নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে শক্তভাবে প্রভাবিত করছে। এতে ট্যাংকার ব্যবহারে বাধা সৃষ্টি, বাণিজ্য সীমাবদ্ধতা আর তেলের দাম কমে যাওয়ার কারণে রাশিয়ার অর্থনীতিতে বড় ধাক্কা পড়েছে। এই চাপ ছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শান্তিচুক্তির পথে আসবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন জেলেনস্কি।
ইস্তাম্বুল আলোচনায় ইউক্রেন একটি বিস্তারিত শান্তি প্রস্তাবনা উপস্থাপন করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার কিছু অংশ ধাপে ধাপে তুলে নেওয়া যেতে পারে। তবে এর শর্ত হলো—পুরো যুদ্ধবিরতির বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য একটি পর্যবেক্ষণ ব্যবস্থা থাকতে হবে, যাতে প্রয়োজনে নিষেধাজ্ঞাগুলো আবার পুনর্বহাল করা যায়।
এ ছাড়া ইউক্রেন তাদের প্রস্তাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছে যে, সমস্ত বন্দির বিনিময়ে দুই দেশ একে অপরের সব বন্দিকে মুক্তি দেবে। অর্থাৎ, যেসব ইউক্রেনীয় বন্দি রাশিয়ার কাছে রয়েছে, তাদের বিনিময়ে রাশিয়ার বন্দিরাও মুক্তি পাবে।
আলোচনায় ইউক্রেনের আরও দাবি হল—রাশিয়ার দ্বারা অপহৃত ইউক্রেনীয় শিশুদের দ্রুত ফিরিয়ে আনার এবং রাশিয়ার বন্দিদশায় থাকা বেসামরিক নাগরিকদের মুক্তি দেয়ার। এই প্রস্তাবগুলো শান্তি প্রতিষ্ঠায় একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
যদিও যুদ্ধবিরতির কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু বন্দি বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন এই বন্দি বিনিময় প্রক্রিয়ার দিকে, যা যদি সফলভাবে সম্পন্ন হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের শান্তি আলোচনা ও সমঝোতার পথ প্রশস্ত হতে পারে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না