নিজস্ব প্রতিবেদন ২৭ সেপ্টেম্বার ২০২৫ ০১:২০ এ.এম
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সম্ভবত আমরা গাজা নিয়ে একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছি। মনে হচ্ছে গাজা বিষয়ে সমঝোতা হয়েছে। শিগগিরই বিস্তারিত জানানো হবে।”
তিনি আরও যোগ করেন, “এটি এমন এক চুক্তি হবে যা জিম্মিদের মুক্তি দেবে এবং লড়াই থামাবে। শান্তির পথে আমরা এগোচ্ছি। আমার বিশ্বাস, আমরা একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছি।”
এর আগে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির বিষয়টি চূড়ান্ত করতে আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হবে।
গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ট্রাম্প ৮টি আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ২১ দফার একটি শান্তি প্রস্তাব উপস্থাপন করেন, যার মধ্যে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি এবং হামাসবিহীন একটি প্রশাসন গঠনের বিষয় অন্তর্ভুক্ত ছিল।
প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মুসলিম নেতারা। তবে ইসরায়েল বা হামাস—কোনোটিই এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।
এদিকে শুক্রবার জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহু বলেন, গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। তার কিছুক্ষণ পরই ট্রাম্প জানান, যুদ্ধবিরতির বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সবকিছু নির্ভর করছে সোমবারের ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের ওপর। ওই বৈঠকের পরই গাজার ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না