নিজস্ব প্রতিবেদন ২৩ সেপ্টেম্বার ২০২৫ ১১:৫৯ পি.এম
ছবি: সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দীর্ঘ বক্তৃতার রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনে তিনি নির্ধারিত সময়ের বহু গুণ বেশি সময় ধরে বক্তব্য রাখেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বক্তাদের ১৫ মিনিট সময় দেওয়া হয়। কিন্তু ট্রাম্প টানা ৫৬ মিনিটেরও বেশি সময় ধরে ভাষণ দেন। এটি শুধু তার ব্যক্তিগত রেকর্ড নয়, বরং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের দেওয়া দীর্ঘতম বক্তৃতাও বটে।
ইতিহাসে অবশ্য এর চেয়েও দীর্ঘ বক্তৃতা রয়েছে। ১৯৭৪ সালে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত দেড় ঘণ্টা বক্তব্য রেখেছিলেন। আর কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো ২৬৯ মিনিট—অর্থাৎ প্রায় পাঁচ ঘণ্টা ধরে ভাষণ দিয়ে এখনো শীর্ষ রেকর্ড ধরে রেখেছেন।
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর জাতিসংঘের প্রথম ভাষণেই সংস্থাটির সমালোচনায় মুখর হন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে এবং অবৈধ অভিবাসনকে উৎসাহিত করছে। তার ভাষায়, ‘‘জাতিসংঘ পশ্চিমা দেশগুলোর ওপর অভিবাসনের মাধ্যমে এক ধরনের আক্রমণ চালাচ্ছে, যা দেশগুলোকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।’’
এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টাকেও তিনি ‘‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণা’’ হিসেবে আখ্যা দেন। জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘‘তাদের কাজ কেবল শক্ত ভাষায় চিঠি লেখা। ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামানো যায় না।’’
৭৯ বছর বয়সী ট্রাম্প জাতিসংঘ সদর দপ্তরের ভাঙা এসকেলেটর ও খারাপ টেলিপ্রম্পটার নিয়েও কটাক্ষ করেন। তার মন্তব্য, ‘‘জাতিসংঘ থেকে আমি যা পেয়েছি, তা হলো একটি ভাঙা এসকেলেটর আর একটি অকেজো টেলিপ্রম্পটার।’’
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না