নিজস্ব প্রতিবেদন ২৬ সেপ্টেম্বার ২০২৫ ০৩:৩৫ এ.এম
সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গীদের তালিকা নিয়ে ইতোমধ্যে আলোচনার পাশাপাশি সমালোচকরা প্রশ্নও তুলেছেন আসলে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী কতজন?
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি পুস্তিকা অনুযায়ী ইউনূসের সফরসঙ্গী ৬২ জন। তবে সরকারি নথি বলছে, এ সংখ্যা ১০৪। তালিকায় চার উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিশেষ দূত, প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন কর্মকর্তা ছাড়াও নিরাপত্তা কর্মকর্তা ১৯ জন ও সরকারি কর্মকর্তা ৪৭ জন আছেন।
এছাড়া রাজনৈতিক দলের ছয় নেতাও সফরে রয়েছেন। তাদের মধ্যে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সদস্য মোহাম্মদ নকিবুর রহমান (যুক্তরাষ্ট্র থেকে যুক্ত) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন ও তাসনিম জারা।
অতীতে রাজনৈতিক সরকারের সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত যেতেন। ২০১৪ সালে শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন ১৮০ জন, আর ২০১৯ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯২ জনে। তবে ২০০৭-০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সফরসঙ্গীর সংখ্যা তুলনামূলকভাবে ছোট ছিল।
গত বছরও ইউনূসের সফরসঙ্গীর সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন পুস্তিকায় ছিল ৫৭ জন, আর সরকারি নথিতে ৮০ জনের বেশি। এবারও একই পার্থক্য দেখা যাচ্ছে। এ বছর পুস্তিকা অনুযায়ী সফরসঙ্গী ৬২ জন হলেও সরকারি নথিতে সংখ্যা ১০৪।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ সরকারপ্রধানের বক্তৃতার সময় সীমিত সংখ্যক সফরসঙ্গীর উপস্থিতির সুযোগ থাকে। তবুও বড় তালিকা প্রণয়ন দীর্ঘদিনের সরকারি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।
তবে সমালোচকদের প্রশ্ন, নির্দলীয় অন্তর্বর্তী সরকারও এবার সেই সংস্কৃতি থেকে বের হতে পারেনি। রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তি ও বিপুল সফরসঙ্গী থাকায় প্রশ্ন উঠেছে, এ সরকারও কি রাজনৈতিক সরকারের ধারা অনুসরণ করছে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা