নিজস্ব প্রতিবেদন ২৯ সেপ্টেম্বার ২০২৫ ০৮:৪২ পি.এম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমার ওপর এবার কঠোর পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ঘোষণা দেন, বিদেশে তৈরি প্রতিটি ছবির ওপর আরোপ করা হবে ১০০ শতাংশ শুল্ক।
ট্রাম্প বলেন, “আমাদের দেশ থেকে চলচ্চিত্র শিল্প চুরি করে নিয়ে যাচ্ছে অন্যরা। ব্যাপারটা অনেকটা শিশুর কাছ থেকে চকলেট কেড়ে নেওয়ার মতো।”
এর আগে গত মে মাসে ট্রাম্প এ ধরনের শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন, তবে সেসময় বিস্তারিত কিছু জানাননি। এতে হলিউড ও সংশ্লিষ্ট খাতের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার সরাসরি ঘোষণা আসার পর এর প্রভাবও পড়তে শুরু করেছে—নেটফ্লিক্সের শেয়ারের দাম কমেছে ১.৪%, আর ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারে নেমেছে ০.৬%।
শুল্কের হুমকি আসবাব শিল্পেও
শুধু চলচ্চিত্র নয়, বিদেশি আসবাবপত্রের প্রতিও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। যেসব দেশ যুক্তরাষ্ট্রে ফার্নিচার উৎপাদন করে না, তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইতিমধ্যেই আমদানি করা রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধনী সামগ্রীর আলমারিতে ৫০% শুল্ক এবং অন্যান্য আসবাবপত্রে ৩০% শুল্ক ঘোষণা করা হয়েছে। এগুলো কার্যকর হওয়ার কথা ১ অক্টোবর থেকে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প চাইলে এ হার আরও বাড়াতে পারেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুল্কনীতি
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প একের পর এক আমদানি পণ্যের ওপর শুল্ক বসাচ্ছেন। বিশ্বব্যাপী প্রায় সব দেশের পণ্যই এখন এর আওতায় এসেছে। এরই মধ্যে ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপ করে দেশটির রপ্তানি খাতকে বড় ধরনের চাপে ফেলেছেন তিনি।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না