আন্তর্জাতিক ডেস্ক ০৩ আগষ্ট ২০২৫ ১২:১৯ এ.এম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘উপযুক্ত অঞ্চলে’ মোতায়েন করে ‘প্রস্তুত থাকার’ নির্দেশ দিয়েছেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের সাথে মন্তব্যের জেরে তিনি এ নির্দেশ দেন।
সাবমেরিন চলাচল নিয়ে কম তথ্যই পাওয়া যায়, তাই ‘উপযুক্ত অঞ্চল’ সম্পর্কে ধারণা পাওয়া সহজ বিষয় নয়। তবে যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো নিয়ে প্রতিবেদন করেছে সিএনএন।
প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তিন ধরনের সাবমেরিন আছে। এর সবগুলোই পারমাণবিক শক্তিচালিত। তবে এর মধ্যে মাত্র এক ধরনের সাবমেরিনে পারমাণবিক অস্ত্র থাকে।
ব্যালিস্টিক-মিসাইল সাবমেরিন
মার্কিন নৌবাহিনীর কাছে ১৪টি ওহাইও-শ্রেণির ব্যালিস্টিক-মিসাইল সাবমেরিন (এসএসবিএন) আছে। এগুলোকে ‘বুমার’ নামে ডাকা হয়। এসএসবিএন সাবমেরিন গোপনীয়তা বজায় রেখে নির্ভুলভাবে পারমাণবিক ওয়ারহেড নিক্ষেপের জন্য বিশেষভাবে ডিজাইন করা। প্রতিটি সাবমেরিন ২০টি ট্রাইডেন্ট ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে। প্রতিটিতে একাধিক পারমাণবিক ওয়ারহেড যুক্ত থাকে। ট্রাইডেন্ট মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ প্রায় ৭ হাজার ৪০০ কিলোমিটার। অর্থাৎ রাশিয়াকে আঘাত করতে এদের ওই দেশটির কাছাকাছি যাওয়ার দরকার নেই। বরং আটলান্টিক, প্রশান্ত, ভারত বা আর্কটিক মহাসাগর থেকেও আঘাত হানতে সক্ষম।
এসএসবিএন সাবমেরিনগুলোকে শক্তিশালী পারমাণবিক প্রতিরোধ হিসেবে বিবেচনা করা হয়। ১৭০ মিটার দৈর্ঘ্যের এই সাবমেরিন পানির নিচে প্রায় ১৯ হাজার টন ভার বহন করতে সক্ষম। ওই সাবমেরিন ঘণ্টায় ২৩ মাইল গতিতে চলতে পারে।
গাইডেড-মিসাইল সাবমেরিন
৯০ এর দশকে পেন্টাগন সিদ্ধান্ত নেয় যে, পরমাণু প্রতিরোধ শক্তির জন্য এত এসএসবিএন সাবমেরিনের দরকার নেই। পরে চারটি এসএসবিএনকে গাইডেড-মিসাইল সাবমেরিনে (এসএসজিএন) রূপান্তর করা হয়। এসএসজিএন ট্রাইডেন্ট ব্যালিস্টিক মিসাইলের বদলে টমাহক ক্রুজ মিসাইল বহন করে।
প্রতিটি সাবমেরিন ১৫৪টি টমাহক মিসাইল বহন করতে পারে। যার প্রতিটিতে সর্বোচ্চ ১ হাজার পাউন্ডের উচ্চ বিস্ফোরক ওয়ারহেড থাকে। যা প্রায় ১ হাজার মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। এই সাবমেরিনগুলোতে সেনা সদস্য থাকে। স্থলভাগে যাওয়ার জন্য গোপনে সেনাসদস্যদের নামিয়ে দেওয়ার সক্ষমতা আছে। এসএসজিজিএন চলেও অত্যন্ত গোপনে।
ফাস্ট-অ্যাটাক সাবমেরিন
এই সাবমেরিন শত্রু সাবমেরিন ও জাহাজ ধ্বংসের জন্য তৈরি। এগুলো টর্পেডো ব্যবহার করে হামলা চালায়। এছাড়া স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে টমাহক মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। তবে এসএসজিজিএন এর চেয়ে অনেক কম সংখ্যক টমাহক বহন করতে পারে এসব সাবমেরিন।
ফাস্ট-অ্যাটাক সাবমেরিনের আবার তিনটি শ্রেণি আছে। এগুলোকে বলে, ভার্জিনিয়া, লস অ্যাঞ্জেলেস, ও সি উলফ। এদের মধ্যে ভার্জিনিয়া হচ্ছে সবচেয়ে আধুনিক। এর দৈর্ঘ্য ৩৭৭ থেকে ৪৬১ ফুট। ওজন সর্বোচ্চ ১০ হাজার ২০০ টন।
সবচেয়ে পুরানো ফাস্ট-অ্যাটাক সাবমেরিন হচ্ছে লস অ্যাঞ্জেলস। এদের দৈর্ঘ্য ৩৬০ ফুট। ওজন ৬ হাজার৯০০ টন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে ছোট সাবমেরিন হচ্ছে সি উলফ। এ শ্রেণির একটির নাম ইউএসএস সি উলফ ও অন্যটির নাম ইউএসএস কানেকটিকান। এগুলো দৈর্ঘ্যে ৩৫৩ ফুট। ওজন ৯ হাজার ১০০ টন। এগুলো টর্পেডো ও ক্রুজ মিসাইল বহন করে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না