নিজস্ব প্রতিবেদন ০৫ সেপ্টেম্বার ২০২৫ ০৭:১৮ পি.এম
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছে। সেই সঙ্গে পোস্টে তিনি ব্যঙ্গাত্মকভাবে তিনটি দেশেরই 'সমৃদ্ধ' ভবিষ্যত কামনা করেছেন।
বেইজিং যখন একটি নতুন বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, তখন ওয়াশিংটনের নেতা নয়াদিল্লি ও মস্কোকে নিয়ে এমন মন্তব্য করলেন।
সপ্তাহের শুরুতে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে আতিথ্য দেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'মনে হচ্ছে আমরা ভারত এবং রাশিয়াকে সবচেয়ে গভীর অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি। তাদের একসঙ্গে দীর্ঘ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ হোক!'
ট্রাম্পের এই মন্তব্যগুল নয়াদিল্লি, মস্কো ও বেইজিংয়ের মধ্যে গভীরতর সম্পর্কের বিষয়ে ট্রাম্পের এখন পর্যন্ত সবচেয়ে প্রকাশ্য স্বীকৃতি।
তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা বেইজিংয়ে প্রকাশ্যে জ্বালানি থেকে শুরু করে নিরাপত্তা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব বাণিজ্য নীতিসহ বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের মতবিরোধ চলছে।
কয়েক দশক ধরে ওয়াশিংটন ভারতকে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে একটি প্রতিপক্ষ হিসেবে দেখে আসছে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক উভয় প্রশাসনই নয়াদিল্লিকে কৌশলগত অংশীদার হিসেবে গড়ে তোলার জন্য বিনিয়োগ করেছে।
ট্রাম্প নিজেই তার প্রথম মেয়াদে ভারতের সঙ্গে বিশেষ যোগাযোগ রেখেছিলেন। তবুও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে ফাটলের ইঙ্গিত দিচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্পের শুল্ক ব্যবস্থা এবং রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্যের সমালোচনা ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে দুর্বল করে দিয়েছে।
ঢাকার বার্তা/রাজা
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না