বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দাফনে পুলিশের সময় বেঁধে দেওয়ায় ছেলের মুখ ঠিকমতো দেখতে পারেননি মা

নিজস্ব প্রতিবেদন ২৬ ডিসেম্বার ২০২৪ ০২:০৬ এ.এম

দাফনে পুলিশের সময় বেঁধে দেওয়ায় ছেলের মুখ ঠিকমতো দেখতে পারেননি মা ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করতে একপর্যায়ে হাজারো ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল। বসে থাকেননি টগবগে তরুণ মো. ছাব্বির মল্লিকও।

আন্দোলনে যোগ দিতে ছাব্বির মল্লিক (২০) এইচএসসির দুটি বিষয়ে পরীক্ষা দিয়ে ১৭ জুলাই ঢাকায় চলে যান। যাওয়ার আগে মাকে বলেন, বোনের বাচ্চাদের জন্য তার খুব মন পুড়ছে। তাদের দেখতে ইচ্ছে করছে।

বড় বোন ফারহানা শারমিন গাজীপুরে বসবাস করেন। ছাব্বির এসে তার বাসায় ওঠেন। ভাগনা-ভাগনিদের জন্য ‘মজা’ কিনতে যাওয়ার কথা বলে ১৯ জুলাই বাসা থেকে বের হয়ে যান। কিন্তু আর ফিরে আসেননি।

ছাব্বির এমন এক তরুণ ছিলেন, যেখানেই আন্দোলন, প্রতিবাদ সেখানেই তার সরব উপস্থিতি ছিল। তিনি ছিলেন খুবই মানবিক। নিজে প্রাইভেট পড়িয়ে সেই টাকা দিয়ে গরিব অসহায়দের সাহায্য করতেন। তার দাদা, বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। তাই তারও স্বপ্ন ছিল একদিন তিনি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হবেন। কিন্তু তার সেই স্বপ্ন ও সাধ আর পূরণ হলো না।

বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. শহিদুল মল্লিক (৫৭) ও গৃহিণী কাকলি বেগমের (৫৩) চার সন্তানের মধ্যে কনিষ্ঠ পুত্র ছাব্বির মল্লিক ছিলেন স্থানীয় শেরে বাংলা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। তিন বোনের এক ভাই ছিলেন ছাব্বির।

তিনি ১৯ জুলাই ঢাকার উত্তরায় বিক্ষোভ মিছিলে অংশ নেন। সেদিন বিকেলে পুলিশের গুলিতে আহত হলে তাকে সহযোদ্ধারা উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করে। পরে রাত ১০টায় হাসপাতাল থেকে বড় বোনকে ফোন দেওয়া হয়। তারা দ্রুত হাসপাতালে গিয়ে দেখেন ভাইয়ের গুলিবিদ্ধ লাশ।

ছাব্বিরের বাবা ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে গার্ডের চাকরি করতেন। একমাত্র ছেলের মৃত্যু সংবাদ শুনে শোকে মুহ্যমান হয়ে পড়েন তিনি। ওই রাতেই ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার পথে আওয়ামী গুণ্ডাবাহিনী ‘ছাত্রলীগ’ তাদের ওপর হামলা চালায়। অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। লাশের ওপর ককটেল নিক্ষেপ করে। সে এক ভয়াবহ ও নিষ্ঠুরতম ঘটনা, যা ১৯৭১ সালের পাকবাহিনীর নির্মমতাকেও হার মানায়।

ছেলের লাশ বাড়ি পর্যন্ত নিয়ে আসতে ছাব্বিরের পিতা ও বোনকে ব্যাপক বাধার মুখে পড়তে হয়। গোপালগঞ্জের মোল্লাহাট ব্রিজ পর্যন্ত এ বাধার মুখে পড়েন তারা।

এ প্রসঙ্গে বড়ো বোন ফারহানা শারমিন (৩১) বলেন, উত্তরা থেকে সায়েদাবাদ পর্যন্তই আমরা ২০ থেকে ২৫ বারের মতো বাধার মুখে পড়ি। এরপরও কিছু সময় পর পরই আমাদের গাড়ি আটকে দেয়া হচ্ছিল। আর বলছিল, আমরা যেন লাইট না জ্বালাই, হর্ন না বাজাই।

এদিকে হিজলা বাজার থেকে কানন চক বাজার পর্যন্ত সাদা পোশাকে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। পুলিশ নির্দেশ দেয়, অল্প সময়ে মধ্যেই জানাজা ও দাফনের কাজ শেষ করতে হবে। এমনকি ছাব্বিরদের গ্রামের বাড়িতে হামলারও প্রস্তুতি চলে।

গত ২০ জুলাই রাত ৩টায় লাশ এসে বাড়ি পৌঁছায়। কোনো রকমে তড়িঘড়ি করে গোসল দেওয়া হয়। জানাজা শেষে রাত ৪টার দিকে পারিবারিক কবরস্থানে শহীদ ছাব্বিরকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এ প্রসঙ্গে ফারহানা কালবেলাকে বলেন, লাশ নিয়ে আসার পর পুলিশ মাত্র ৪০ মিনিটের মধ্যে দাফন, জানাজা সব শেষ করতে বলে। আমার দুঃখিনী মা-ছেলের মুখটাও ঠিক মতো দেখার সুযোগ পাননি।

শহীদ ছাব্বিরের মা এখনও শোকে বিহ্বল। ‘ছেলে আমরা লেখাপড়া শিখে সেনা কর্মকর্তা হবে, অথচ তাকে মেরা ফেলা হলো’ এই বলে বার বার আহাজারি করছিলেন।

ছাব্বিরের তিন বোনেরই বিয়ে হয়ে গেছে। বাবা শহীদুল মল্লিক খুবই গরীব। একমাত্র ছেলের অকাল প্রয়াণে সিকিউরিটির চাকরি ছেড়ে বাড়ি চলে এসেছেন। পেনশনের টাকায় কোনো রকম সংসার চলছে।

শহীদুল মল্লিক জানান, তারা ইতোমধ্যে জামায়াতে ইসলামীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা, আসসুন্নাহ ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকার চেক, সমাজকল্যাণ চিতলমারী অফিস থেকে ৫ হাজার টাকার চেক, মোল্লাহাটের স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদের কাছ থেকে ২৫ হাজার ও এক আমেরিকান প্রবাসীর কাছ থেকে ৯ হাজার টাকার সাহায্য পেয়েছেন।

এদিকে ছাব্বিরের বাবা গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন। এছাড়া নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল ইসলাম আরিফ শহিদ ছাব্বিরের বাড়ি পরিদর্শন করেছেন। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কেউ পরিবারটির কোন খোঁজ নেয়নি।

ছাব্বিরের পিতা-মাতা বর্তমানে ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েছেন। তারা এখনও সারাদিন কান্নাকাটি করেন। তাই ছাব্বিরের বড়ো বোন শারমিন কিছুদিনের জন্যে পিতামাতাকে সঙ্গ দিতে গাজীপুর থেকে বাড়ি গেছেন।

পরিবারের সবাই ছাব্বির হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন