নিজস্ব প্রতিবেদন ২৯ মার্চ ২০২৫ ০৪:২৪ এ.এম
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় কারাগার থেকে জামিনে বের হয়ে দুধ দিয়ে গোসল করলেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম এরশাদ (৪০)।
যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল করার ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যার পর ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম এরশাদকে তার মা দুধ দিয়ে নিজে হাতে গোসল করিয়ে দিচ্ছেন।
এ বিষয়ে সাইফুল ইসলাম এরশাদ তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস পোস্ট করেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার মা মানত করেছিলেন মিথ্যা মামলা থেকে জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য আমাকে আশীর্বাদ করেন, মায়ের দোয়া নিয়ে আগামী দিনে আমার পথ চলা বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি ধারণ করে আগামী দিনের রাজনীতি করব ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
নাম প্রকাশ না করার শর্তে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, সাইফুল ইসলাম এরশাদকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল। গত ২৬ তারিখ তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন। এরশাদের মা মানত করেছিলেন ছেলে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়িতে আসলে দুধ দিয়ে গোসল করাবেন। তাই শুক্রবার দুপুরে তার মা তাকে দুধ দিয়ে গোসল করান।
জানা গেছে, রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গত ১৯ ফেব্রুয়ারি রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২০ মার্চ পুলিশ তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত মঙ্গলবার (২৫ মার্চ) তার জামিন মঞ্জুর করে আদালতের বিচারক। বুধবার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে তিনি কারাগার থেকে মুক্ত হন।
সাইফুল ইসলাম এরশাদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকার মৃত ইসলাম শেখের ছেলে। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩