নিজস্ব প্রতিবেদন ০৮ জুন ২০২৫ ০৪:৩৮ এ.এম
ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে মাংস নিয়ে বোনের বাড়িতে যাওয়া হলো না ব্যাটারিচালিত অটো রিকশাচালক শাহাজাহান মিয়ার (৬০)। ঈদুল আযহার দিন বিকেলে বোনের বাড়িতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন তিনি। এসময় তার সঙ্গে থাকা দুই যাত্রী ছেলে শুভ (৯) ও ভাতিজা কায়সার (৭) গুরুতর আহত হয়েছে।
শনিবার (৭ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘোলপাশা ইউনিয়নে বাবুর্চি চৌরাস্তায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
মৃত শাহাজাহান উপজেলার কালিকাপুর ইউনিয়নের কে কে নগর (গিত্তাশাল) গ্রামের মৃত সিদ্দিক ছেলের।
তথ্যটি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন।
নিহতের চাচাতো ভাই আবদুল মতিন জানান, আমার চাচাতো ভাই শাহাজাহান মিয়া সম্প্রতি প্রবাস থেকে দেশে এসেছেন। গত তিন দিন আগে একটি ব্যাটারিচালিত অটো রিকশা ক্রয় করেন তিনি। শনিবার ঈদুল আযহার দিন বিকেলে কোরবানির মাংস নিয়ে ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের বাবুর্চি গ্রামে বোন হালিমা বেগমের বাড়ির উদ্দেশে যাওয়ার সময় বাবুর্চি বাজার চৌরাস্তা চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে শাহাজাহানের মৃত্যু হয়। সঙ্গে থাকা তার ছেলে ও ভাতিজা গুরুতর আহত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অপূর্ব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে প্রেরণ করি। ওখানে একজনের মৃত্যু হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন