সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদন ০৭ এপ্রিল ২০২৫ ০৩:১৭ এ.এম

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। ছবি : কালবেলা
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।

রোববার (৬ এপ্রিল) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে গিয়ে তার কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তার সফরসঙ্গীদের নিয়ে রংপুর শহর থেকে বিকালে সরাসরি বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে গেলে তার বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, বড় ভাই রমজান আলী ও মোহাম্মদ হোসেন তাদের স্বাগত জানান। সেখানে প্রধান বিচারপতি শহীদ আবু সাঈদের বাড়ির উঠানের পাশে কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন। এর পরেই তিনি শহীদ আবু সাঈদের স্বজনদের সঙ্গে একান্তে কথা বলেন।
এ সময় প্রধান বিচারপতি অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে শহীদ আবু সাঈদের বড় ভাই আহমেদ হোসেন ও রমজান আলী সাংবাদিকদের জানান, তারা প্রধান বিচারপতির কাছে আবু সাঈদ হত্যা মামলা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিচার শেষ করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেন– এ বিষয়টি তারা প্রধান বিচারপতির কাছে বলেছেন। সেই সঙ্গে পুরো পরিবার আরেকটি বিষয়ে প্রধান বিচারপতির কাছে আকুতি জানিয়েছেন, এ হত্যা মামলায় যেন কোনো নিরপরাধ ব্যক্তিকে জড়িত না করা হয় কিংবা মামলায় ফাঁসিয়ে সুবিধা নেওয়া না হয়, সেদিকে দৃষ্টি দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। প্রধান বিচারপতি তাদের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টি দেখার নিশ্চয়তা দিয়েছেন।

এর আগে দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
এ সময় প্রধান বিচারপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন। সে সময় তিনি শহীদ আবু সাঈদের সহপাঠী ও সতীর্থদের সঙ্গে কথা বলেন। ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদের বীরত্বপূর্ণভাবে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার ঘটনার বর্ণনা প্রত্যক্ষদর্শীদের কাছে শোনেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩