নিজস্ব প্রতিবেদন ২৫ মার্চ ২০২৫ ০৬:২৩ এ.এম
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী দাতাদের তহবিলের যে কোনো ঘাটতি বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সোমবার (২৪ মার্চ) জাতিসংঘের দুটি সংস্থা এমনটা জানিয়েছে।
দীর্ঘদিন ধরে প্রতিবেশী মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাদ্য ও শিক্ষা সহায়তার জন্য যৌথভাবে বহু-বছরব্যাপী তহবিল আবেদনের সূচনা অনুষ্ঠান আয়োজন করেছে শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। এই অনুষ্ঠানেই এমন সতর্কতা জারি করা হয়।
সংস্থাগুলো এক বিবৃতিতে বলেছে, খাদ্য সহায়তা, রান্নার জ্বালানি বা মৌলিক আশ্রয়ের হ্রাসসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে যে কোনো তহবিলের ঘাটতি এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। এর প্রভাবে অনেকে নিরাপত্তার জন্য বিপজ্জনক নৌকা ভ্রমণের মতো মরিয়া পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে।
রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায়সহ বাংলাদেশের প্রায় ১.৪৮ মিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর জন্য, ১১৩টি অংশীদারের সঙ্গে জাতিসংঘের সংস্থাগুলো ২০২৫-২০২৬ সালের আবেদনের প্রথম বছরে ৯৩৪.৫ মিলিয়ন ডলারে সাহায্যের আহ্বান জানিয়েছে।
মার্চের শুরুতে ইউএসএআইডি'র কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য রেশনে সম্ভাব্য কাটছাঁট ঘোষণা করে। যা জনাকীর্ণ রোহিঙ্গা শিবিরগুলোতে ক্রমবর্ধমান ক্ষুধা নিয়ে আশঙ্কা তৈরি করে।
ডব্লিউএফপি জানিয়েছে, এই মাসে অনুদানের ব্যাপক ঘাটতির কারণে কাটছাঁট করা হয়েছে।
একজন ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন। মার্কিন সিদ্ধান্ত সম্ভবত একটি ভূমিকা পালন করেছে, কারণ যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য শীর্ষ দাতা।
মিয়ানমারে ২০১৬ এবং ২০১৭ সালে সহিংস নির্যাতিত মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের দশ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ কক্সবাজার জেলার শিবিরে আশ্রয় দিচ্ছে। সেখানে তাদের কাজ বা শিক্ষার সুযোগ সীমিত।
রয়টার্স জানিয়েছে, গত বছরও প্রায় ৭০,০০০ মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছে। যার একটি কারণ ছিল তাদের নিজ রাজ্য রাখাইনের ক্রমবর্ধমান ক্ষুধা ও উত্তপ্ত পরিস্থিতি।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩