বুধবার ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

‘দ্রুত নির্বাচন না দিলে পরিণতি বিগত সরকারের মতোই হবে’

নিজস্ব প্রতিবেদন ০৮ মে ২০২৫ ০২:২১ পি.এম

‘দ্রুত নির্বাচন না দিলে পরিণতি বিগত সরকারের মতোই হবে’ ছবি: সংগৃহীত

দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অন্যথায় অতীতের পতিত সরকারের মতোই এই সরকারের পরিণতি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, গণতন্ত্র না মানার কারণে আইয়ুব খান পালিয়েছে। একদলীয় বাকশাল কায়েম করার জন্য শেখ মুজিবুর রহমানের ভয়ঙ্কর পরিণতি হয়েছে। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্র হরণ করে ফ্যাসিবাদ কায়েম করার জন্য শেখ হাসিনাও পালাতে বাধ্য হয়েছেন। তাই গণতন্ত্র মেনে নিন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন। জনগণ যেন তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করুন। তাহলে দেখবেন রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ৬৯–এ ছাত্র-জনতা স্বৈরাচার আইয়ুব খানের পতন ঘটিয়েছে। স্বাধীনতাত্তোর বাংলাদেশে গণতন্ত্রের জন্য স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে ছাত্র-জনতা। এ দেশের ছাত্র ও জনগণ গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনাকেও বিদায় করেছে। এটা যদি এ সরকার বুঝতে না পারে, তাহলে তা খুবই দুঃখজনক।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন। তাকে বরণ করার জন্য বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত জনতার ঢল নেমেছিল। এই জনতার ঢল হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করে নেওয়ার, গণতন্ত্রকে বরণ করে নেওয়া এবং স্বাধীনতাকে বরণ করে নেওয়ার। এটা বর্তমান সরকার বুঝতে পারলে দেশের সমস্যা দ্রুত সমাধান হবে।

দুদু বলেন, দীর্ঘ ১৫ বছর খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের ৫ হাজার নেতা-কর্মী গুম হয়েছেন, খুনের শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন। এটা যদি বর্তমান সরকার বুঝতে না পারে, তাহলে তারা আন্দোলন, গণ-অভ্যুত্থান, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এটা বলা যাবে না।

সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার