নিজস্ব প্রতিবেদন ১২ মে ২০২৫ ০৯:১৩ এ.এম
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় নিজ গাড়ির নিচে চাপা পড়ে ফারুকুজ্জামান সোহাগ (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের তাজউদ্দিন মাঝি বাড়ির মৃত মকু ড্রাইভারের মেজো ছেলে। পরিবারে তার স্ত্রী ও ৮ বছরের এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের ভাগ্য বদলের আশায় ১৯ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান ফারুকুজ্জামান সোহাগ। সেখানে তিনি গাড়ি চালাতেন। শনিবার রাতে গাড়ি মেরামত করার জন্য গ্যারেজে যান সোহাগ। গাড়ির কাজ করার জন্য পার্কিং করতে গিয়ে অসাবধানতাবশত তার গাড়ির চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই সময় গাড়ির নিচে চাপা পড়ে সোহাগের মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
নিহতের ভগ্নিপতি মো. হুমায়ুন বলেন, পরিবারে সোহাগের স্ত্রী ও ৮ বছরের এক কন্যা সন্তান রয়েছে। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স.ম. আজহারুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দেশে আনার জন্য সহায়তা করা হবে। এছাড়া প্রবাসী কল্যাণ তহবিল থেকে তার পরিবারের জন্য সরকার নির্ধারিত অনুদান যেন খুব দ্রুত পায় সেই ব্যবস্থা করা হবে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন