নিজস্ব প্রতিবেদন ১৫ মার্চ ২০২৫ ১২:৩৬ পি.এম
ছবি: সংগৃহীত
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাসিম মোল্লা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও গুলিসহ সিরাজ মোল্লা (৪৪) ও আজিজার (৫৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে।
নিহত হাসিম মোল্লা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্লা ও জনি মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে আজ শনিবার সকালে ঠান্ডু মোল্লা তার দলীয় লোকজন নিয়ে জনি মোল্লার লোকজনের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের ১৩ জন আহত হয়। এর মধ্যে জনি মোল্লা গ্রুপের জনি মোল্লাসহ হাসিম মোল্লা মারাত্মক আহত হন। সংঘর্ষের বিষয়টি জানতে পেরে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে প্রতিহত করার চেষ্টা করতে গেলে পুলিশের ওপর আক্রমণ করে তারা। এতে চন্দন ও সজল নামে দুই পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসিম মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে পুনরায় হামলার প্রস্তুতি নিতে গেলে যৌথ বাহিনী অভিযান চালায়। এতে জনি গ্রুপের দুই জনকে একটি ওয়ানশুটার গান ও ২০ রাউন্ড গুলিসহ আটক করেন। অস্ত্র ও গুলিসহ আটককৃত একই গ্রামের মৃত আহমেদ মোল্লার ছেলে সিরাজ মোল্লা ও মকবুল শেখের ছেলে আজিজার শেখ।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) মেহেদি হাসান জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ মোট ১৫ জন আহত হয়েছেন। যৌথবাহিনীর অভিযানে অস্ত্র গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন