সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

‘আমি অপেক্ষায়, আমার বাবা আর ভাত খেতে আসে না’

নিজস্ব প্রতিবেদন ২১ ডিসেম্বার ২০২৪ ০৬:৩২ পি.এম

‘আমি অপেক্ষায়, আমার বাবা আর ভাত খেতে আসে না’ ছবি: সংগৃহীত

সমুদ্র সকালে বের হওয়ার সময় বলেছে, জুমার নামাজ পড়ে বাসায় এসে দুপুরের ভাত খাবে। আমি ভাত বেড়ে তার অপেক্ষায় থাকি। দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ফোন করে খেতে আসতে বলি। সে “দুই মিনিট পর আসতেছি” বলে। দুপুর গড়িয়ে যায়। সমুদ্র বাসায় আসে না। টেবিলে ভাত বেড়ে আমি নামাজ পড়তে যাই। এমন সময় একটা ফোন আসে। ওপাশ থেকে বলে, আমার সমুদ্র গুলি খেয়েছে।’

‘আমার বাবা আর ভাত খেতে আসে না। আমি অপেক্ষায় থাকি। আমার অপেক্ষা শেষ হয় না। আমার ছেলে দেশের জন্য রক্ত দিল। অথচ এখন আর কেউ খোঁজ নেয় না।’

চোখের পানি মুছতে মুছতে এভাবেই কথাগুলো বলেন জুলাই-আগস্টের আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত মো. মোস্তফা জামান সমুদ্রের মা মাসুদা জামান (৫৯)। খবর বাসস।

সন্তানহারা বাবা মো. মনিরুজ্জামান তাজুল আকুতি করে বলেন, ‘আদরের সন্তান দেশের জন্য জীবন দিয়েছে। ছেলেকে আর ফিরে পাব না। কিন্তু ছেলের আত্মত্যাগের স্বীকৃতি যেন দেওয়া হয়। সরকার যেন সব শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়। সমুদ্র বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অকুতোভয় সৈনিক ছিল। সমুদ্র দেশের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে।’

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. মনিরুজ্জামান তাজুল রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টে পরিবার নিয়ে বসবাস করতেন। তার ছেলে শহিদ মো. মোস্তফা জামান সমুদ্র (১৭) ঢাকার আল-ফোরকান উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। সিদ্বেশ্বরী কলেজে ভর্তির প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু যখন বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে তরুণরা রাস্তায় নেমে পড়ে, তখন সমুদ্রকেও ডাক দেয় সেই আন্দোলন।

বাবা মো. মনিরুজ্জামান তাজুল (৬৮) বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরুতেই মোস্তফা জামান সক্রিয়ভাবে অংশ নেয়। গত ১৯ জুলাই অন্যান্য দিনের মতো সমুদ্র সকালে বাসা থেকে সহপাঠীদের সঙ্গে রামপুরায় ডিআইটি রোডে নেমে আসে। বেলা ৩টায় আমি জুমার নামাজ শেষে বাসায় এসে ভাত খেতে বসি। আর সমুদ্রের মা নামাজে দাঁড়ায়। এমন সময় ওর এক বন্ধু ফোন করে বলে, সমুদ্র গুলিবিদ্ধ হয়ে ডেলটা হাসপাতালে আছে।’

কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘খাবার ফেলে দৌড়ে ডেলটা হাসপাতাল গিয়ে দেখি পাঁজরে গুলিবিদ্ধ আমার ছেলে খালি গায়ে মেঝেতে পড়ে আছে। শরীরে হাত দিয়ে দেখি শরীর গরম। সঙ্গে সঙ্গে কোনো রকমে সেখান থেকে পাশের বেটার লাইফ হাসপাতাল নিয়ে যাই। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন রাতেই নিজ গ্রামে এনে জানাজা শেষে দাফন করি সমুদ্রকে।’

সমুদ্র এর আগের দিনও আন্দোলনে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তখন বাসার সবাই তাকে আর যেতে নিষেধ করেছেন বলে জানান মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘ঘটনার দিন নিষেধ করেছিলাম বাইরে যেতে। তারপরও সকালে বন্ধুদের সঙ্গে রাজপথে নেমে আসে। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তির জন্য ফরম এনেছিল। পরের রোববার ভর্তি হওয়ার কথা ছিল। সমুদ্রের ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে দেশেই ব্যবসা করবে।’

মনিরুজ্জামানের দুই ছেলে আর এক মেয়ের মধ্যে সমুদ্র ছিলেন সবার ছোট। তার বড় ছেলে মোর্শেদুজ্জামান পিএইচডি শেষ করে বর্তমানে জাপানে আছেন। আর মেয়ে মিরানা জামান স্বামীর সঙ্গে ফিনল্যান্ডে বসবাস করেন। তার ইচ্ছা ছিল ছোট ছেলেকে নিয়ে ব্যবসা-বাণিজ্য করবেন। কিন্তু সব স্বপ্ন চুরমার হয়ে গেল। তাই ঢাকায় সব ফেলে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে চলে এসেছেন মনিরুজ্জামান।

তিনি বলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসন নগদ ১০ হাজার টাকা দিয়েছে। আর কেউ খোঁজ নেয়নি। আমরা কোনো আর্থিক সাহায্য চাই না।

সরকারের কাছে একটি দাবি জানিয়ে শোকাহত এই বাবা বলেন, আদরের সন্তান অবিচার, অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছে। তাই সরকারের কাছে দাবি, আমার ছেলেসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের যেন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা