বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বিদেশে গিয়ে আ.লীগের সাফাই, হাসিনাকে ‘মা’ ডাকা জয় ফের তোপের মুখে

নিজস্ব প্রতিবেদন ২০ আগষ্ট ২০২৫ ০৪:১৮ পি.এম

বিদেশে গিয়ে আ.লীগের সাফাই, হাসিনাকে ‘মা’ ডাকা জয় ফের তোপের মুখে ছবি: সংগৃহীত

২০১৪ সালে প্লট চেয়ে দেওয়া চিঠিতে খুনি হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা বলে সম্বোধন করেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম  জয়। প্লট চাওয়ার ওই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তখন তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে খুব একটা ভালো সময় যাচ্ছে না জয়ের। পতিত সরকারের সুবিধাভোগী তকমা পেয়ে বেশকিছু জায়গা থেকে কাজও হারাতে হয়েছে তাকে। গেল ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোয় কয়েকজন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দেয় ছাত্র-জনতা।এদের মধ্যে জয়ও ছিলেন। রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চে অন্যদের সঙ্গে জয়ের ছবিতেও চুনকালি ও জুতা নিক্ষেপ করা হয়। 

জয় বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখান থেকেই প্রতিদিন বিভিন্ন ইস্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।বুধবারও লম্বা একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে শুরুতেই জয় লিখেছেন, ‘বিদেশের মাটিতে নিরপেক্ষ বিশ্লেষণে দেখলাম ড. মুহাম্মদ ইউনূস স্যারকে ভদ্রলোকরা দুর্দান্ত পছন্দ করছেন। বিএনপিকে আগামীতে ক্ষমতায় দেখতে চাচ্ছেন।  কিন্তু আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন চাচ্ছেন না। তাদের বক্তব্য, আওয়ামী লীগের যতই দোষ থাকুক একটা বিশাল শ্রেণির জনগণ আওয়ামী লীগের সাপোর্টার, তাদের বাদ রেখে ইলেকশন করলে সেই ইলেকশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে এবং ভবিষ্যতে বিভক্তি আরও বেশি তৈরি হবে’।

আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে জয়ের এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।গণহত্যার দায়ে দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির পক্ষে তার এভাবে সাফাই গাওয়ায় ক্ষুব্ধ নেটিজেনরা। 

জয়ের স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় জাহিদ খান নামে একজন লিখেছেন, বিএনপি-জামায়াত ছাড়া ইতোপূর্বে যে নির্বাচনগুলো আওয়ামী লীগ সরকার করেছে, তখন তোমার এরকম প্রতিবাদী পোস্ট কোথায় ছিল?

ইসমাইল হোসেন লিখেছেন, এটা একদম ক্লিয়ার, আপনি আওয়ামী লীগের কথা বলতেই এতো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছেন। আওয়ামী লীগ ছাড়া যা বলার বলেন সমস্যা নাই। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, এরা সুযোগ পেলে দেশ আর দেশ রাখবে না।

আবু তাহের চৌধুরী বলেনে, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। এরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে গুম, খুন, নির্যাতন আর লুটপাট করে অবশেষে গণহত্যা চালিয়ে পলায়ন করেছে।

জাবের এইচ সুমন লেখেন, আওয়ামী লীগ যেভাবে দেশের অধিকাংশ দলকে চারটা নির্বাচন থেকে দূরে রেখেছে, আওয়ামী লীগকেও চারবার দূরে রাখতে হবে, প্রয়োজন হলে আইনের মাধ্যমে করা দরকার, তখন শিক্ষা হবে।

দেলোয়ার হোসাইন বলেন, জয়রা ভেতরে ঢুকে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে!

জয়কে উদ্দেশ্য করে মামুন হোসাইন বলেন, এসব মানুষই গত ১৬ বছরে সুযোগ সুবিধা নিতো, আগে বিএনপি জামায়াত কেউ ছিল না, তখন কিন্তু এদের মুখ বন্ধ ছিল। 

‘আওয়ামী লীগের সময় তো বিড়ালের মতো চুপ করে ছিলি’, বলেন মুজাফ্ফার নামের এক ব্যক্তি। 

টুটুল জহিরুল ইসলাম বলেন, হা হা হা। ঘুরিয়ে পেঁচিয়ে নির্বাচনে আওয়ামী লীগ চাই। বিরাট জনগোষ্ঠী তারা...ইত্যাদি আরও কত কথা। আর লেখার শুরুতেই বিদেশিরা বলছে!যাইহোক আওয়ামী লীগ যখন ভোটারবিহীন একদলীয় নির্বাচন করেছিল, দিনের ভোট রাতে করেছিল তখন এই জাতীয় কোনো পোস্ট করে থাকলে প্লিজ এখানে স্ক্রিনশট যুক্ত করুন। শোনেন মিয়া ভাই, চামচামি একটা জন্মগত অসুখের নাম। আগে সুস্থ হতে হবে।

সাদেকুল ইসলাম বলেন, জয় আওয়ামী লীগের দালালের মতো কথা বলছো।

আহমেদ নুর বলেন, জয় নিজের কথা বাইরের মানুষের নামে চালায়া দিয়েছে!

হাসিনাকে ‘মা’ ডেকে প্লট আবদার, চিঠিতে কী লিখেছিলেন জয়

২০১৪ সালে প্লট চেয়ে দেওয়া চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করেন জয়। ওই চিঠিতে জয় লিখেছিলেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে।’

‘আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী ও জ্ঞানদীপ্ত আদর্শের ওপর বলীয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন- আমার সমসাময়িক সব শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা, ৫ কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি।’

তিনি লেখেন, ‘মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন- আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এ সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা