নিজস্ব প্রতিবেদন ০৮ অক্টোবার ২০২৫ ০৫:১৯ এ.এম
ছবি: সংগৃহীত
গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশি শহিদুল ইসলাম আটক হয়েছেন।
ইসরায়েলি নৌবাহিনী গাজা উপকূলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা একটি নতুন ত্রাণবাহী ফ্লোটিলা আটক করেছে। আটক হওয়া যাত্রীদের মধ্যে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও লেখক শহীদুল আলম রয়েছেন বলে জানা গেছে।
আটকের কিছুক্ষণ পর নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে শহীদুল আলম বলেন, আপনি যখন এই ভিডিওটি দেখছেন, তার আগে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে, যারা পশ্চিমা শক্তিগুলোর সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সহযোদ্ধা ও বন্ধুদের অনুরোধ করছি, ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই অব্যাহত রাখুন।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়।
ইসরায়েলের দৈনিক টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা নৌবহরটিকে থামিয়ে দেওয়া হয়েছে এবং সব যাত্রীকে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স –এ এক পোস্টে লিখেছেন, গাজার বৈধ সামুদ্রিক অবরোধ ভাঙার আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। জাহাজ ও যাত্রীদের নিরাপদে বন্দরে আনা হয়েছে এবং তাদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।
এর এক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণ পৌঁছাতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের ৪০টিরও বেশি জাহাজ আটক করেছিল। এটি ছিল গাজা অবরোধ ভাঙার সবচেয়ে বড় আন্তর্জাতিক উদ্যোগ।
সেই অভিযানে অংশ নিয়েছিলেন ৪৭৯ জন মানবাধিকারকর্মী, যাদের কয়েকদিন আটক রাখার পর বেশিরভাগকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
আটক অবস্থায় ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে নিষ্ঠুর ও অমানবিক আচরণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ওই ফ্লোটিলার বেশ কয়েকজন অংশগ্রহণকারী। তাদের দাবি, আটকাবস্থায় মৌলিক মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল।
উল্লেখ্য, প্রায় ১৮ বছর ধরে গাজার উপকূলে ইসরায়েলের কঠোর সামুদ্রিক অবরোধ চলছে। আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজগুলো সেখানে পৌঁছাতে পারে না। বিভিন্ন মানবাধিকার সংগঠন নিয়মিত এই অবরোধ ভাঙার চেষ্টা করলেও, প্রায় প্রতিটি প্রচেষ্টাই ইসরায়েলি প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে।
শহীদুল আলমের অংশগ্রহণে এই সাম্প্রতিক ফ্লোটিলা আটক হওয়ার ঘটনায় বাংলাদেশের মানবাধিকার ও সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তার দ্রুত মুক্তি দাবি করছে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা