রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কিশোর বয়সে প্রেম ও বিয়ে, অতঃপর যা ঘটল

নিজস্ব প্রতিবেদন ২১ ডিসেম্বার ২০২৪ ০৬:৪৪ পি.এম

কিশোর বয়সে প্রেম ও বিয়ে, অতঃপর যা ঘটল ছবি: সংগৃহীত

মোবাইলে কিশোর প্রেম এবং পরে অভিভাবকের সম্মতিতে বিয়ে। কিন্তু বিয়ের ছয় মাস না যেতেই সেই প্রেমের করুণ পরিণতি হয়েছে। স্বামীর বাড়িতে কিশোরী ওই বধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার পোদ্দারবাড়ী (গোপীনাথপুর) গ্রামে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে গতকাল শনিবার সকাল ৮টার দিকে মোমেনি আক্তার (১৫) নামের ওই কিশোরী বধূর লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

মোমেনি আক্তার টাঙ্গাইল সদরের করটিয়া ইউনিয়নের বীর কুইশা গ্রামের মৃত আবু বক্করের মেয়ে। তার কিশোর স্বামী অটোচালক আমিনুল ইসলাম (১৯) একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। এ ঘটনায় মোমেনির মা রেহেনা বেগম বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ আমিনুলকে আটক করে।

মোমেনির ভগ্নিপতি আক্তার হোসেনের কাছ থেকে পাওয়া জন্মসনদে দেখা যায়, মোমেনির জন্ম ২০০৯ সালের ১০ ডিসেম্বর। এখন বয়স ১৫ বছর। আমিনুরের জন্ম ২০০৫ সালের ৩১ ডিসেম্বর।

 

 

তিনি অভিযোগ করে বলেন, মোমেনির সঙ্গে আমিনুরের প্রেম কেউ মেনে নিতে চায়নি। বাধ্য হয়ে মেয়ের সুখের কথা চিন্তা করে পরিবার রাজি হয়। কিন্তু সুখের পরিবর্তে মোমেনি কষ্টের মধ্যে ছিল। মোমেনিকে মেরে ঝুলিয়ে আত্মহত্যার কথা বলা হচ্ছে। কিন্তু ফাঁসিতে আত্মহত্যার আলমত দেখা যায়নি। ঘরের পরিবেশ ছিল অগোছালো। এ ঘটনার সঠিক তদন্ত ও দোষীর শাস্তি দাবি করছি আমরা।

এদিকে আমিনুলের পরিবার থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, মোমেনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিন দিন ধরে গোসল না করা এবং ঠিকমতো খাওয়া-দাওয়া না করায় গত শুক্রবার এ নিয়ে শাসন করা হয়েছিল বলে স্বীকার করেছেন আমিনুল। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, আমিনুর টাঙ্গাইল শহরে একটি ফুচকার দোকানের সহকারীর কাজ করত। ওই সময় মোমেনির সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। পরে পারিবারিক নানা ঘটনার মধ্য দিয়ে তারা বিয়ে করে। শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয় বলে জানা গেছে। এরপর মেয়েটির মৃত্যু হয়।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আইনি প্রক্রিয়া চলছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩