নিজস্ব প্রতিবেদন ২৩ ডিসেম্বার ২০২৪ ০২:২৪ এ.এম
ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো গণঅভ্যুত্থানের পর গণরোষের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম (বায়তুল মোকাররম) পর্যন্ত পালিয়ে গেছেন। ছাত্র-জনতা সেটি করে দেখিয়েছে। ৫ আগস্টের বিপ্লব না হলে নতুন কমিশন নিয়োগ পেত না। সুতরাং, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক। গতকাল রোববার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা। মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুদকের গতি বেড়েছে এটা আপনারাই লিখেছেন। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সেই দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, আমরা কোনো লুকোচুরি করব না। সময়মতো সবকিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।
তিনি বলেন, পুলিশ মামলা করার পর সত্য উদঘাটন করে। আর দুদক সত্য উদঘাটনের পর মামলা করে। সে কারণে দুদকের মামলাগুলো যাতে জনপ্রত্যাশার পক্ষে যায়, সেটিই সবাই আশা করি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদক কীভাবে কাজ করবে এ বিষয়ে আইনগত একটি ছক আছে। সেই আইনের যতটুকু কাভার করবে আমরা সবটুকুই করব।
রাষ্ট্রক্ষমতায় যারা থাকেন, তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মন্তব্যটি কোনো অসমীচীন বক্তব্য নয়। বাংলাদেশ অতীতে এটাই দেখে এসেছে। আপনারাই (সাংবাদিক) বলেছেন, যেহেতু রাজনৈতিক সরকার নেই, একটি অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকার জনপ্রত্যাশাকে লালন করার জন্য, বাস্তবায়ন করার জন্য জনগণই এ সরকার প্রতিষ্ঠা করেছে।
অপর এক প্রশ্নে দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, আমরা নির্মোহ ও নির্ভুলভাবে অনুসন্ধান ও তদন্ত কাজ করতে বদ্ধপরিকর। জাতির কাছে আমরা দৃঢ়তার সঙ্গে জানাতে চাই, কারো ভয়ভীতি বা অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে এ কাজটি করব না। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব।
আরেক কমিশনার (অনুসন্ধান) হাফিজ আহসান ফরিদ বলেন, সারা দেশের রন্ধ্রে রন্ধ্রে, অঙ্গ-প্রত্যঙ্গে দুর্নীতি। দুর্নীতি এবং অন্যায় ব্যাপকতা এবং মাত্রার গভীরতা কী, এখনো আমরা বুঝতেই পারিনি। ইনশাল্লাহ আমরা জানতে পারব। আমরা দুর্নীতির বিরুদ্ধে বড় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে চাই। তিনি বলেন, আমরা দেখলাম দেশের নিলাম হয়ে যাওয়া মেরুদণ্ড কীভাবে জুলাই-আগস্টের মহাবিপ্লবের মাধ্যমে পুনঃস্থাপন হলো। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ কিন্তু মহাবিপ্লবের ধারা বজায় রেখেই। অতএব, বিজয় আমাদের আসতে বাধ্য।
তিনি বলেন, আমাদের ফোকাস যদি থাকে দুর্নীতি, তাহলে দুর্নীতি সংশ্লিষ্ট যে কেউ হোক, দুর্নীতি টানলে সেও আসবে। এটুকু সাহস আমাদের আছে, এই কমিশনের মধ্যে। আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তার কাছে, পৃথিবীর কোনো মানুষের দাসত্ব এই কমিশন করবে না।
মতবিনিময় সভায় দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন—র্যাকের একাধিক সদস্য বক্তব্য দেন। র্যাকের সভাপতি ও একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব ও সাধারণ সম্পাদক শাফি উদ্দিন মতবিনিময় সভার সঞ্চালনা করেন।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা