নিজস্ব প্রতিবেদন ২৬ ডিসেম্বার ২০২৪ ০২:১২ এ.এম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের মদিনা শহরে দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের তিন যুবক নিহত হয়েছেন। তাদের মৃত্যুর খবরে নিজ নিজ বাড়িতে চলছে শোকের মাতম। মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। গত শনিবার (২১ ডিসেম্বর) মদিনা শহরে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের নাম আবু সাঈদের ছেলে ইকরাম হোসেন (২৫), লংগাইর ইউনিয়নের পূর্ব গোলাবাড়ি গ্রামের মো.খোকা মিয়ার ছেলে মোহাম্মদ রিফাত মিয়া (২১) ও উপজেলার পাইথল গ্রামের বদর উদ্দিন ওরফে তোতা মিয়ার ছেলে সুমন মিয়া(৩৮)।
নিহত ইকরামের বাবা আবু সাঈদ জানান, এক বছর আগে ২০২৩ সালের ২২ ডিসেম্বর ইকরাম সৌদি আরবে যান। কোম্পানিতে রাস্তায় ক্লিনার হিসেবে কাজ করতেন ইকরাম। শনিবার সকালে কাজ শেষে ৫-৬ জন বাসায় ফিরছিলেন। ফেরার পথে পেছন থেকে অন্য একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইকরামসহ ৪ বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে একজন ইকরাম। অন্যজন গফরগাঁওয়ের পূর্ব গোলাবাড়ী গ্রামের রিফাত মিয়া। দাম্পত্য জীবনে ইকরাম এক ছেলে সন্তানের জনক।
নিহত রিফাতের বাবা মো. খোকা মিয়া বলেন, ধারদেনা করে এক বছর আগে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছি। এখনো মাথার ওপর ঋণের বোঝা। সংসারের অভাব ঘোছাতে অল্প বয়সী ছেলেকে বয়স বাড়িয়ে সৌদি পাঠিয়েছিলাম।
এদিকে একই দিনে সৌদি আরবের মদিনা শহরে মটর ওয়ার্কসপে কাজ করার সময় টায়ার বিস্ফোরণে সুমন মিয়া (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইথল ইউনিয়নের পাইথল গ্রামের মো. বদর উদ্দিন ওরফে তোতা মিয়ার ছেলে। মদিনা শহরের মটর ওয়ার্কসপ কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন তিনি।
নিহত সুমনের চাচা আব্দুল হক জানান, প্রায় ১১ বছর আগে চাকরি নিয়ে সৌদি আরবে যান সুমন। সেখানে মদিনা শহরের মটর ওয়ার্কসপ কোম্পানিতে চাকরি করতেন। দুই বছর আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। ৪-৫ মাস পর ছুটিতে বাড়ি আসার কথা ছিল সুমনের। এখন সারা জীবনের ছুটি নিয়ে লাশ হয়ে বাড়িতে আসছেন। দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক সুমন।
তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন