নিজস্ব প্রতিবেদন ১৬ জানু ২০২৫ ০২:২৬ এ.এম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রাজারহাটে প্রায় দুই বছর ধরে মাঠের মাঝে দাঁড়িয়ে আছে বালাটারী গ্রামে একটি সেতু। মেয়াদ শেষ হলেও কাজ সম্পন্ন করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
অভিযোগ রয়েছে, মূল ঠিকাদারের কাছ থেকে কাজটি বাগিয়ে নেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুজ্জামান রাকিব। এরপর ওই ছাত্রলীগ নেতা খেয়ালখুশি মতো কাজ করেন। কাজের ধীরগতির কারণে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় ভোগান্তিতে পড়েছে ওই এলাকার কয়েক হাজার মানুষ।
জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নের বালাটারী- মানাবাড়ি কালিরহাট মরা তিস্তা বিলের ওপর গত ২০২১-২২ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৬৮ লাখ ২৮৪৮৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পান মেসার্স মিম ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে কাজটি কিনে নেন তৎকালীন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুজ্জামান রাকিব।
স্থানীয়রা জানান, শুরু থেকে সেতু নির্মাণে নানা অনিয়ম ছিল। ঠিকাদার ক্ষমতাসীন দলের প্রভাশালী নেতা হওয়ায় ইচ্ছামতো কাজ করেছেন। তার ভয়ে প্রতিবাদ করারও সাহস পায়নি কেউ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর গা ঢাকা দেন তিনি।
ওই এলাকার কৃষক আমিনুল ইসলাম, সাহের আলী, ময়না বেগম বলেন, দুই বছর আগেই ভালো ছিল। পুরনো ব্রিজটি ভেঙে কাজ ফেলে রেখে যায় ঠিকাদার। শুকনো মৌসুমে অন্যের জমির আইল দিয়ে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে চরম বিপাকে পড়তে হয়। রাস্তা থেকে ব্রিজটি অনেক উঁচু হওয়ায় ঝুঁকি নিয়ে মই বেয়ে উঠতে হয়। এতে করে প্রায় দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ছাত্রনেতা রকিবুজ্জামান রাকিবের চাচা আবু সায়েম বলেন, বিজ্রের কাজ প্রায় শেষ। রাকিব তো এখন নেই, তাই কাজ দেখভালের দায়িত্ব আমাকে দিয়েছে। দু’একদিনের মধ্যে ভেকু (এস্কেভেটর) দিয়ে সংযোগ সড়কে মাটি ভরাট করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জমান বলেন, দীর্ঘদিন কাজটি বন্ধ থাকায় গত বছরের ১৩ ফেব্রুয়ারি মূল ঠিকাদার মোকছেদুল হকসহ মন্ত্রণালয়ে দুই দুইবার চিঠি দিয়েছি। শুনেছিলাম ছাত্রলীগ নেতা রকিবুজ্জামান রাকিব কাজটি করেছিলেন। তবে আজকালের (সোমবার) মধ্যে ব্রিজের সংযোগ সড়কে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করা হবে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন