নিজস্ব প্রতিবেদন ২৮ মার্চ ২০২৫ ০৬:১০ এ.এম
ছবি: সংগৃহীত
‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চাওয়া উজ্জল রায় মানসিক রোগী বলে দাবি করছেন তার মা-বাবা। এ ছাড়া উজ্জল রায় তার এলাকায় ভিভিড সাহা নামে পরিচিত। সাত দিন ধরে তিনি বাড়িতে নেই। এ ছাড়া তার মা-বাবা জানেন না তাদের ছেলে কোথায় আছে।
এর আগে গত ২৫ মার্চ উজ্জল রায় ‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেন। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায় এবং মা পারুল রায়।
উজ্জলের মা-বাবা জানান, তার ছেলের মাথায় সমস্যা আছে। তারা দীর্ঘদিন একজন নিউরোসার্জনের কাছে ছেলের চিকিৎসা করাচ্ছেন। ছেলে চারবার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছেন। তিনি বর্তমানে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ছাত্র। এ সময় তার কোনো ছবি আছে কি না, জানতে চাইলে প্রথমে তার মা-বাবা ছবি দিতে পারেননি।
পরে তার বাবা একটি ব্যানার বের করে নিয়ে আসেন। যেটি বাংলা ১৪৩০ সনের দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে তৈরি করা পোস্টার। যাতে লেখা রয়েছে, প্রতিষ্ঠাতা সভাপতি/চেয়ারম্যান আন্তর্জাতিক সাম্প্রদায়িক সম্মেলন। এই পোস্টারে তার ছবিও পাওয়া যায়। কথা বলতে বলতেই তার বাবা নরেশ চন্দ্র রায় পোস্টারটি ছিঁড়ে ফেলেন।
বাবা নরেশ চন্দ্র রায় জানান, তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে উজ্জল রায় সবার ছোট। তিনি কিভাবে, কেন বা কার পাল্লায় পড়ে এই কাজ করেছেন, তা তিনি জানেন না। কিন্তু এলাকার মানুষ তাকে অনেক প্রশ্ন করছে। তিনি বলেন, ‘আমার ছেলে মানসিক রোগী। আমি ছেলের হয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি।’
এ ব্যাপারে জানতে একাধিক প্রতিবেশীর কাছে গেলেও কেউ কোনো কথা বলতে রাজি হয়নি। তবে নাম জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘উজ্জল রায় নয়, আমরা তাকে ভিভিড সাহা নামে জানি।’
বিষয়টি জানতে উজ্জল রায় ওরফে ভিভিড সাহার সঙ্গে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘আমরা কিছুই জানি না। আমাদের কাছে কোনো তথ্য নেই।’
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন