বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

২০ বছরের যুবকের বাড়িতে ২৫ বছরের নারীর অনশন

নিজস্ব প্রতিবেদন ০১ এপ্রিল ২০২৫ ০৫:৫০ এ.এম

২০ বছরের যুবকের বাড়িতে ২৫ বছরের নারীর অনশন ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক নারী।

সোমবার (৩১ মার্চ) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামে যুবকের বাড়িতে অনশন শুরু করেন ওই নারী।

প্রেমিক রায়হান (২০) বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামের হাকিম হাওলাদারের ছেলে ও প্রেমিকা ঝালকাঠির নলছিটি উপজেলার মেয়ে।

ভুক্তভোগী নারী জানান, গত দুই বছর আগে রায়হানের সঙ্গে রং নম্বরে তার পরিচয় হয়। ধিরে ধিরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। পরে পরস্পর দেখা করতে গেলে তা শারীরিক সম্পর্কে গড়ায়। গত ৩০ মার্চ রাতে তাকে বিয়ের কথা বলে রায়হান তার বাড়িতে নিয়ে আসেন। রায়হানের বাবা-মা প্রথমে সম্পর্ক মেনে নিয়ে একই কক্ষে থাকতে দেন।

এ পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন। ওই নারীর আগেও একটা বিয়ে হয়েছিল। তাছাড়া সে রায়হানের চেয়ে ৫ বছরের বড়। তাই পরের দিন সকালে রায়হানের বাবা-মা বলেন, তাদের বাড়ি থেকে চলে যেতে। তাই ওই নারী স্ত্রীর স্বীকৃতি পেতে রায়হানের বাড়িতে অবস্থান করছেন।

ওই নারী আরও বলেন, রায়হান সবকিছু জেনেশুনে বিয়ে করার কথা বলে এনেছে। এখন আমার সঙ্গে এরকম আচরণ কেন করছে জানি না। তাছাড়া সে বাড়ি থেকে পালিয়েও গেছে।

এ ঘটনার বিষয়ে রায়হানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

রায়হানের বাবা হাকিম হাওলাদার বলেন, ওই নারীর আগের একটি সংসার ছিল। তাছাড়া সে আমার ছেলের চাইতে বয়সে বড়। এমন সম্পর্ক মেনে নেওয়ার মতো না।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন