নিজস্ব প্রতিবেদন ০৭ অক্টোবার ২০২৪ ০৫:২৪ এ.এম
ছবি: সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জে নিজ অফিস কক্ষ থেকে এক ভূমি কর্মকতার লাশ উদ্ধার করেছে পুলিশ।তার নাম মু. জসীম উদ্দিন খান।লাশ উদ্ধারের সময় তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল।উপজেলা ভূমি অফিসে গত ৪ বছর ধরে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
রোববার রাত ১০টার দিকে ভূমি অফিসের তিনতলায় অফিস কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নৈশপ্রহরী নিখিল জানান, সন্ধ্যা সাতটার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। খাবার নিয়ে এসে কক্ষ ভেতর থেকে আটকানো পেয়ে ডাকাডাকি করেন তিনি।অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।
স্থানীয়রা বলছেন, ভূমি কর্মকর্তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে না তাদের।
প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মৃতের বয়স আনুমানিক পঞ্চাশ বছর। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রুমের দরজা ভেঙে ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩