নিজস্ব প্রতিবেদন ০২ এপ্রিল ২০২৫ ০২:৩৩ এ.এম
ছবি: সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যেদিন আনুষ্ঠানিকভাবে নতুন দল এনসিপি যাত্রা শুরু করে, তখনই আমরা আনুষ্ঠানিকভাবে তাদের শুভ কামনা জানিয়েছি। আমাদের এই শুভকামনা অব্যাহত থাকবে দেশের সকল ছাত্র সংগঠনের প্রতি। কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে, যারা প্রকাশ্য রাজনীতি না করে পেছনের দরজায় ষড়যন্ত্র করে তাদের প্রতি কোন শুভকামনা নেই।
গতকাল বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
এর আগে ছাত্রদল সভাপতি ময়মনসিংহ সফরে এলে নগরীর নতুন বাজার মোড়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন। পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদল সভাপতি এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এতে তিনি আরও বলেন, দেশের সকল ছাত্র সংগঠন যারা প্রকাশ্য দিবালোকে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত অনুযায়ী ছাত্র রাজনীতি করছে এবং তারা বাংলাদেশকে ধারন করে বাংলাদেশের গণতন্ত্রকে ধারণ করে, বাংলাদেশের সার্বভৌমত্ব ধারণ করে, তাদের জন্য সব সময়ই আমাদের শুভ কামনা রয়েছে। সেই সঙ্গে দেশের সকল ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের ছাত্র রাজনীতি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, যারা শত শত মামলার আসামি, যাদের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অবশ্যই সংগঠনের দায় রয়েছে। আমরা সেই দায় অস্বীকার করতে পারি না। ইতোমধ্যে আমরা সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাত শতাধিক কমিটি ঘোষণা করেছি।
পরে সন্ধ্যায় নিজ উপজেলা মুক্তাগাছায় পৌঁছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন রাকিবুল ইসলাম রাকিব।
এসময় ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন