নিজস্ব প্রতিবেদন ০৫ এপ্রিল ২০২৫ ০৩:০৬ এ.এম
ছবি: সংগৃহীত
ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক ‘মানসিক ভারসাম্যহীন’ নারী। বুধবার (০২ এপ্রিল) রাতে সন্তানের জন্ম দেন তিনি। এরই মধ্যে নবজাতক শিশুটিকে একাধিকবার চুরির চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন পাশের সিটের রোগী রাহেলা আক্তার। অন্য রোগীরা জানান, তাদের সতর্কতার কারণে এখন পর্যন্ত নবজাতকটি চুরি করতে পারেনি কেউ।
জানা গেছে, বুধবার রাতে পরশুরাম পৌর এলাকার খোন্দকিয়া এলাকায় ওই নারী রাস্তায় প্রসব ব্যথায় কাতরাচ্ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালেও তার সঙ্গে কেউ নেই। মধ্যবয়সী এই প্রসূতি ও নবজাতক সুস্থ আছে। শুদ্ধ ভাষায় কথা বললেও এই নারী নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারছেন না। শুধু জানিয়েছেন, তার পিতার নাম আনোয়ার হোসেন। স্বামীর কথা জানতে চাওয়া হলে জানান, স্বামী বাইরে আছেন।
স্থানীয়দের ধারণা, বাসে ফেনী থেকে পরশুরাম এসে খোন্দকিয়ায় নেমেছিলেন ওই নারী। আবার বিলোনিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেও থাকতে পারেন।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইফতেখার হাসান ভূঁইয়া বলেন, স্থানীয়রা অজ্ঞাতপরিচয় ওই নারীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এখানেই চিকিৎসক ও নার্সদের সার্বিক তত্ত্বাবধানে একটি সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও শিশু সন্তানটি সুস্থ আছে। ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন