নিজস্ব প্রতিবেদন ১৫ ডিসেম্বার ২০২৪ ০২:০৯ এ.এম
ছবি: সংগৃহীত
ফেনীতে মুক্তিপণ না দেওয়ায় আহনাফ আল মাঈন নাশিত নামে ১০ বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে নাশিতের লাশ শহরতলির দেওয়ানগঞ্জ ড্যাম্পিং সংলগ্ন ডোবা থেকে উদ্ধার করা হয়। ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রেস ব্রিফিংয়ে রোমহর্ষক এ ঘটনার বর্ণনা দেন।
পুলিশ সুপার জানান, গত রবিবার রাত সাড়ে ৭টার দিকে প্রাইভেট শেষে নাশিত বাসায় না ফেরায় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। ঐদিন রাতে দুষ্কৃতকারীরা হোয়াটস্অ্যাপ-এ বিভিন্ন মেসেজের মাধ্যমে মুক্তিপণ বাবদ তার বাবা মাঈন উদ্দিনের কাছে ১২ লাখ টাকা দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হলে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এরপর নাশিতকে উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের আতিকুল আলম সড়ক থেকে আশরাফ হোসেন তুষার (২০), বিসিক এলাকা থেকে মো. মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাতকে (২০) গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, ঐদিন রাতে তুষার ও ওয়াসিম সু-কৌশলে নাশিতকে আতিকুল আলম সড়ক থেকে সালাউদ্দিন মোড় সংলগ্ন রেললাইনে নিয়ে যায়। সেখানে ওমর ফারুক রিফাতও একত্রিত হয়। পরিবারের কাছে মুক্তিপণ দাবির পর জুসের সঙ্গে নাশিতকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ঘুম ভেঙে যাওয়ার পর বাড়ি যেতে কান্নাকাটি করলে রেললাইন সংলগ্ন ঝাউবনে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তী সময়ে লাশ গুম করতে স্কুলব্যাগের ভেতর পাথর ভর্তি করে নাশিতের কাঁধে চাপিয়ে ঝাউবন সংলগ্ন কচুরিপানা ভর্তি ডোবায় লাশ ফেলে দেয়। নাশিতকে হত্যার পরও তুষার, ওয়াসিম ও রিফাত মুক্তিপণের টাকা দাবি করতে থাকে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের তথ্যমতে নাশিতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গ্রেপ্তার তিন জনকে থানায় সোপর্দ করা হয়। এদিকে, বৃহস্পতিবার রাতে দুই দফা জানাজা শেষে নাশিতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩