রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আড়াইহাজারে ডাকাতিসহ ৭ মামলার আসামি গ্রামবাসীর পিটুনিতে নিহত

নিজস্ব প্রতিবেদন ০৮ সেপ্টেম্বার ২০২৫ ০৭:২৬ পি.এম

সংগৃহীত সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মো. আয়নাল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত আটটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত আয়নাল প্রভাকরদী গ্রামের মহিজ উদ্দিনের ছেলে। ঘটনাস্থল থেকে ১০০ গজের মধ্যেই আয়নালের বাড়ি। নিহত আয়নাল ডাকাতি, দলবদ্ধ ধর্ষণসহ অন্তত সাতটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে মুঠোফোনে পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, আয়নাল দুর্ধর্ষ ডাকাত। তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতি, দলবদ্ধ ধর্ষণসহ সাতটি মামলা রয়েছে। একাধিকবার তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। তাঁর অপকর্মে অতিষ্ঠ হয়ে কিছুদিন আগে গ্রামবাসী মানববন্ধন করেন। এরই মধ্যে আয়নালের বিরুদ্ধে সোমবার রাতে নিজ এলাকায় একটি অটোরিকশা ডাকাতির অভিযোগ ওঠে। এরপর ক্ষুব্ধ গ্রামবাসী জড়ো হয়ে তাঁকে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি হেফাজতে নেয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিহত আয়নালের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আয়নালের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখমণ্ডল ও মাথা থেঁতলে দেওয়া হয়েছে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। এই ঘটনায় নিহতের পরিবার কোনো মামলা করতে রাজি নয়। তবে পুলিশ এ ঘটনায় আইনগতভাবে কাজ করছে।’
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩