নিজস্ব প্রতিবেদন ২৭ অক্টোবার ২০২৪ ০২:২৯ পি.এম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আপনারা জানেন নারায়ণগঞ্জকে বাংলাদেশের বুকে সন্ত্রাসের জনপদ হিসেবে কারা প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেই শামীম ওসমান যিনি বোরকা শামীম হিসেবে পরিচিত, তারা এই নারায়ণগঞ্জেকে লুটেপুটে ও দুর্নীতি, গুম-খুনের মাধ্যমে ভয়ংকর জনপদে পরিণত করেছিল। এখনো তাদের অনেক নেতাকর্মী সক্রিয় আছে। বাংলার মাটিতে এবং নারায়ণগঞ্জের মাটিতে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও যুবলীগকে নিষিদ্ধ করতে হবে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ফ্যাসিবাদী দলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার ও দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে নারায়ণগঞ্জের মানুষ নিরাপদ হবে না।
ফ্যাসিবাদীদের ব্যবসায়ী সংগঠনের ঠাঁই হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে ব্যবসায়ী সংগঠন, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানে কোনো ফ্যাসিবাদী লোককে স্থান দেওয়া হবে না। এসব প্রতিষ্ঠানে যারা ফ্যাসিবাদীদের স্থান দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণ, যুবসমাজ ও ছাত্রসমাজকে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে।’
দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের যুদ্ধ শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। বাংলাদেশের মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। সেই আন্দোলনের পরিসমাপ্তি এখনো হয়নি। যুবদল গত ১৭ বছর আন্দোলন করে রাজপথে যেভাবে রক্ত দিয়েছে, সে বিপ্লবের ফসল হিসেবে ৫ আগস্ট হয়েছে। আমি মনে করি তারা প্রাথমিকভাবে সফল হয়েছে। কিন্তু এখনো বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আয়োজনে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, যুগ্ম আহবায়ক সাগর প্রধানসহ প্রমুখ।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩