নিজস্ব প্রতিবেদন ০৯ মে ২০২৫ ০৩:০৭ এ.এম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর রমনা এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই সেখানে জমায়েত শুরু হয়, যা গভীর রাত পেরিয়ে শুক্রবার ভোরেও চলমান ছিল।
এই কর্মসূচিতে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, জুলাই ঐক্যসহ একাধিক সংগঠন।
তাদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড এবং গলায় ছিল নানা স্লোগান। পুরো এলাকা ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে।
রাত ১০টার পর এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রথম সারির নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান নেন।
এ সময় তারা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’সহ নানা উগ্র স্লোগানে রাজপথ মুখর করে তোলে।
সরেজমিনে দেখা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার সামনের সড়কে অবস্থানকারী মানুষের সংখ্যা বাড়তে থাকে।
রাত ১টার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আরও একটি বড় মিছিল এসে যমুনার সামনের অবস্থানে যোগ দেয়।
এতে প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেলেও সরাসরি হস্তক্ষেপ করতে দেখা যায়নি।
অবস্থানের কারণে রমনা এলাকার ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের রাস্তায় দেখা দেয় তীব্র যানজট।
নেতাকর্মীরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে তাঁরা আওয়ামী লীগের দীর্ঘদিনের ‘গণবিরোধী কর্মকাণ্ডের’ বিচার এবং দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার হচ্ছেন।
তাঁরা বলেন, “আমাদের ভাইয়েরা গুম হয়ে গেছে, খুন হয়েছে। অথচ দায়ীদের বিচার হয়নি।
এখন সময় এসেছে রাজপথেই নিষ্পত্তির।”
যমুনার সামনেই ফজরের নামাজ আদায় করলেন আন্দোলনকারীরা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা।
এ অবস্থান কর্মসূচিতেই ফজরের নামাজ আদায় করেন তারা।
শুক্রবার (৯ মে) ভোরে সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনার সামনে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করছেন আন্দোলনকারীরা।
রাত পেরিয়ে ভোর হলেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে এখনও কোনো সাড়া মেলেনি।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা