নিজস্ব প্রতিবেদন ১০ নভেম্বার ২০২৪ ০১:০০ পি.এম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল ছিনতাইকারী সন্দেহে একজন পুলিশ সদস্যসহ দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
রোববার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলর বড় হাসেমপুর গ্রামের মৃত শরাফত আলির ছেলে পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান (৫৫) ও বরিশাল জেলার মুলাদি থানার নাজিরপুর গ্রামের নেছার উদ্দিনের ছেলে মো. রাজু (৪৫)। তিনি ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত আবু সাঈদ পিয়াল।
পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান বলেন, আমি ঢাকার কলাবাগান থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলাম। কয়েকদিন আগে আমাকে থানা থেকে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। এখনো কোনো থানায় পোস্টিং করা হয়নি। আমি আমার বন্ধু রাজুকে সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জে এক আত্মীয়র বাসায় বেড়াতে আসি। সকালে দুজন ঢাকায় যাওয়ার উদ্দেশে সানারপাড় বাসস্ট্যান্ড গেলে একজন ছিনতাইকারী আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন আমি তাকে ধরে ফেলি। এ সময় আরও ২-৩ জন এসে ছিনতাইকারীর পক্ষ নিয়ে আমার সঙ্গে তর্ক শুরু করে। আমি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলে তারা উলটো আমাকে ছিনতাইকারী বলে ডাক চিৎকার শুরু করে। তখন কিছু শিক্ষার্থী এসে কোনো কিছু জিজ্ঞাসা না করেই আমাকে ও আমার বন্ধুকে মারধর করতে থাকে। তারা আমাকে ভুয়া পুলিশ ভেবেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত আবু সাঈদ পিয়াল বলেন, শিক্ষার্থীরা দুজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করছেন। তার দাবি ও কী ঘটনা ঘটেছে তা যাচাইবাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন