জেলা প্রতিবেদক ২১ সেপ্টেম্বার ২০২৫ ১১:৫৩ এ.এম
সংগৃহীত
খুলনায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে আলমগীর হোসেন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে ফুলতলা উপজেলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে। তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে পাঁচ–ছয়জন মুখোশধারী মোটরসাইকেলে করে জামিরা বাজারের দুটি দোকানে গিয়ে চাঁদা দাবি করে হুমকি দিয়ে চলে যায়। পরে তারা বাজারের মাদ্রাসা রোডে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্লাকে খুঁজতে থাকে। এ সময় তাঁকে না পেয়ে প্রাণনাশের হুমকি দিয়ে গালাগাল করে। ঘটনার সময় হুমায়ুন কবির বাজারের মাছ আড়তে অবস্থান করছিলেন। খবর পেয়ে তাঁর অনুসারীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় লোকজন জানান, বিক্ষুব্ধ ওই ব্যক্তিরা বিকেলে পাশের টোলনা গ্রামের বাড়ি থেকে আলমগীরকে ধরে জামিরা চৌরাস্তা মোড়ে নিয়ে যান এবং গণপিটুনি দেন। খবর পেয়ে ফুলতলা থানা–পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে আলমগীর কিছু বলতে শুরু করলে পুলিশের সামনেই আবারও তাকে পিটুনি দেওয়া হয়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘আলমগীরকে বাড়ি এনে গণপিটুনি দেওয়া হয় বলে জেনেছি। অসংখ্য মানুষ তাঁকে মারপিট করছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছিল।’
ওসি জেল্লাল হোসেন আরও বলেন, ব্যবসায়ীদের অভিযোগ, নিহত ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করেছিলেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তবে এখনো কোনো মামলা হয়নি। কাউকেও আটক করা হয়নি। গণপিটুনি ঠেকানো গেল না কেন—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘আমরা কয়েকজন পুলিশ আর তারা হাজার হাজার মানুষ। ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমরা গিয়েছি। এরই মধ্যে ঘটনাটি ঘটে যায়। আমরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছি।’
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন