নিজস্ব প্রতিবেদন ১৫ ডিসেম্বার ২০২৪ ০২:১৪ এ.এম
ছবি: সংগৃহীত
যেখানেই হবে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সেখানেই প্রতিহত করা হবে উল্লেখ করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ হাসানুল ইসলাম রাজা বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখানো নীতির সঙ্গে আপোষ করেননি। জেল খেটে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন তিনি আপোষহীন নেত্রী।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পাবনার চাটমোহর পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাজা বলেন, আর আমরা কি করছি। ৫ তারিখ চলে যেতে না যেতেই চাটমোহরের টেম্পো স্ট্যান্ড, মাছের বাজার, গরুর হাট দখল। বিগত চার মাস ধরে চাটমোহরে চলছে দখলের রাজত্ব। চাটমোহরের মানুষ মুখ বুজে আছে, শক্ত কোনো মানুষ তারা পাচ্ছে না এর প্রতিবাদ করার। আমি রাজা এসে গেছি চাটমোহরের মাটিতে। থাকব ইনশাআল্লাহ আমৃত্যু। আমি কথা দিচ্ছি, সমাজের প্রতিটি স্তরে যেখানেই হবে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, রাজনীতির নামে অপরাজনৈতিক কর্মকাণ্ড, সেখানেই আমরা শক্ত হাতে প্রতিহত করব।
তিনি বলেন, ‘বিগত ১৬ বছরের এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মধ্যে আমি শেখ হাসিনার সরকারকে ট্যাক্স দেইনি। গত চার মাস যাবত চাটমোহরের মাটিতে কেউ অমুক দল, কেউ তমুক দল, কেউ অমুক নেতা, তমুক নেতা নিয়ে ব্যস্ত। তোরা এখনো এমপি হইস নাই, এখনই তোরা যে কাজ শুরু করুছু চাটমোহরের মানুষ কয়দিন পর তোদের ঝাড়ু দিয়ে তাড়াবে আর পেটাবে। আমি হাসানুল ইসলাম রাজা আপনাদের সঙ্গে থেকে এর জন্য সংগ্রাম করব।
থানায় দালালে ভরে গেছে ইঙ্গিত করে রাজা বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্য সেবা দেওয়ার জন্য সদা প্রস্তুত ও আন্তরিক। কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিন থানায় দুই থেকে আড়াইশ মানুষ বসে থাকে। আমরা যদি প্রতিদিন দুই থেকে আড়াইশ মানুষ থানায় গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত দখল করে থাকি, তাহলে থানার কর্মকর্তা-কর্মচারীরা কীভাবে কাজ করবেন। এতে করে তাদের কাজে বিঘ্ন ঘটছে, আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি।
হাসানুল ইসলাম রাজা বলেন, আমরা প্রতিনিয়ত সমাজে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলতা চালিয়ে যাচ্ছি রাজনীতির নামে। রাজনীতির নামে বিভিন্ন ইউনিয়ন নেতা কেউ এমপি হওয়ার বাসনায়, কেউ উপজেলা চেয়ারম্যান হওয়ার মোহে, কেউ নেতা হওয়ার মোহে, কেউ থানা বিএনপির সভাপতি হবেন, সাধারণ সম্পাদক হবেন, ইউনিয়ন বিএনপির নেতা হবেন- এই সমস্ত স্লোগান দিয়ে চাটমোহরের প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হুমকি-ধমকি দিচ্ছে রাজার মিছিলে কেউ যাবে না। তোমার যদি আমাকে হুমকি-ধমকি দিতে আস তাহলে রাজনীতিতে বড় ভুল করবে। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদের মাধ্যমে চাটমোহরের সর্বস্তরের জনগণকে, যেখানেই সন্ত্রাস হবে, চাঁদাবাজি হবে, যেখানেই নিপীড়ন হবে, জমি দখল হবে, যেখানেই দুর্নীতি হবে সেখানেই আমি রাজা চাটমোহরের আপামর মানুষকে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের মধ্যে সবচেয়ে অন্যতম কঠিন নির্বাচন। এ কথা আমার নয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। তাই আগামী নির্বাচনে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের মানুষ আপনারা যারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী, আপনাদের মধ্যে যাকে সবচেয়ে বেশি সৎ, চরিত্রবান, যোগ্য ও আদর্শবান মনে করবে, যাকে নীতিবান মনে করবে, তাকেই তারা নেতা হিসেবে বেছে নেবে এবং তারেক রহমান আগামী নির্বাচনে তাকেই পাবনা-৩ আসন থেকে মনোনয়ন দেবেন।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩